
জানা গেছে, একটি ক্যাচ নিতে গিয়ে কাঁধে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন মুশি। তবে তার ইনজুরি কতোটা গুরুতর সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তার পরিবর্তে ম্যাচে উইকেটকিপিং করছেন তরুণ উইকেটকিপার ইরফান শুক্কুর।
এই ম্যাচেও ব্যাট হাতে উজ্জ্বল মুশফিকুর রহিম। মাত্র ২৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর, দলকে উদ্ধারে এগিয়ে আসেন মুশি। খেলেন ৭৫ বলে ৫১ রানের ইনিংস। তার ফিফটির সুবাদে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৬৫ রানের সংগ্রহ পেয়েছে শান্ত একাদশ। জবাবে এই মুহূর্তে ব্যাট করছে তামিম একাদশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



