টাইব্রেকারে সবচেয়ে বেশি শট নেওয়ার বিশ্ব রেকর্ড হয়েছে ইসরায়েলের ঘরোয়া ফুটবলের একটি ম্যাচে। দেশটির তৃতীয় স্তরের ফুটবলে সেমিফাইনালে ওঠার প্লে–অফ ম্যাচে গত ২১ মে এসসি ডিমোনার মুখোমুখি হয়েছিল শিমসন তেল আবিব।

টাইব্রেকারে

Advertisement

অতিরিক্ত সময় শেষে দুই দল ২-২ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ডিমোনা শহরে অনুষ্ঠিত এই ম্যাচের টাইব্রেকারে দুই দল মিলে মোট ৫৬টি শট নিয়েছে। ২৮টি করে শট নিয়েছে দুটি দল। তাতে টাইব্রেকারে হয়েছে বিশ্ব রেকর্ড।

শেষ পর্যন্ত ২৩-২২ ব্যবধানে টাইব্রেকার জিতেছে ডিমোনা। প্রায় ৪৫ মিনিট স্থায়ী হয়েছিল এই টাইব্রেকার শুটআউট। ৫৬তম শটটি নেন শিমসনের গোলকিপার আভিহায় দাহান। ডিমোনা গোলকিপার গাল নাভন সেটি ঠেকিয়ে দেন।

যে কারণে বিয়ে করতে চান না প্রভাস

এর আগে টাইব্রেকারে সবচেয়ে বেশি শটের বিশ্ব রেকর্ড ছিল ৫৪ শটের। ২৭টি করে শট নিয়েছিল দুই দল। ২০২২ সালে মার্চে ইংল্যান্ডে আর্নেস্ট আর্মস্ট্রং মেমোরিয়াল কাপে প্রথম রাউন্ডের সেই ম্যাচে বেডলিংটনকে টাইব্রেকারে ২৫-২৪ গোলে হারিয়েছিল ওয়াশিংটন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.