
সোমবার এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, বাজারে প্রচলিত বিভিন্ন মানের নোট ব্যান্ডিং করার সময় এর ওপর ব্যাংকগুলো থেকে সিল দেয়া হয় এবং নানা ধরনের সাইন পেন দিয়ে বিভিন্ন তথ্য লেখা হয়। যা প্রচলিত নীতিমালার লংঘন। এতে নোটের স্থায়ীত্ব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে।
এ ধরনের কর্মকাণ্ড থেকে ব্যাংকগুলোকে বিরত থাকার জন্য আগে নির্দেশনা দেয়া হয়েছে। এসব নির্দেশনা ব্যাংকগুলো মানছে না। উক্ত সার্কুলারে এগুলো এখন থেকে মেনে চলার জন্য নির্দেশ দেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



