টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াত ইসলামীর নির্বাচনি অফিস পুড়িয়ে দেয়ার ঘটনায় গাবসারা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একইসঙ্গে ভূঞাপুর উপজেলা বিএনপির সহসভাপতি এস এম ফরহাদুল ইসলাম শাপলাকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেঘার পটল গ্রামে রাজনৈতিক হীন উদ্দেশ্য হাসিলের জন্য উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। বিভিন্ন মাধ্যমে তথ্য প্রমাণের ভিত্তিতে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়ায় উক্ত গাবসারা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জমান তালুকদার সেলু বলেন, প্রাথমিকভাবে মনে করি আমাদের নেতাকর্মীরা ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। এজন্য কমিটি স্থগিত করা হয়েছে।
আরও পড়ুনঃ
উল্লেখ্য, গত শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটলে অবস্থিত জামায়াতের অফিসে আগুন দেয়ার অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। গাবসারা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি কাজলের নেতৃত্বে প্রায় ১০ থেকে ১৫ জন বিএনপির নেতাকর্মী পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


