জুমবাংলা ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে পিকআপ-সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ সকাল ৭টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
মধুপুর থানার ওসি তারিক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পিকআপভ্যান ও সিএনজি পুলিশি হেফাজতে আছে। মামলার প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



