জুমবাংলা ডেস্ক: টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন রেলক্রসিং এলাকায় ভ্যানগাড়িতে ট্রেনের ধাক্কার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রেনটিতে ত্রুটি দেখা দেওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
আজ সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ভ্যানগাড়ি নিয়ে চালক গড়াশিন ক্রসিং পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভ্যানগাড়ির ওপর দিয়ে উঠিয়ে দেয়। এসময় ভ্যানটির চালক দ্রুত সরে যায়। এ ঘটনার পর ট্রেনটিতে ত্রুটি দেখা দেয়। কিছুদূর গিয়ে ট্রেনটি থেমে যায়।
টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশন মাস্টার সোহেল খান বলেন, সম্ভবত ট্রেনটির হুইসপাইপ ছিঁড়ে পড়ে গেছে। অন্য আরেকটি হুইসপাইপ লাগানোর চেষ্টা চলছে। বর্তমানে এ রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণে ঘারিন্দা, করটিয়া ও মহেড়ায় তিনটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



