
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিসে একাডেমিতে ভৌগোলিক নির্দেশিকা (জিআই) পণ্যের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, যেসব পণ্য জিআই সনদ পেয়েছে এবং অপেক্ষমাণ আছে পণ্যগুলোর কয়েকটি শত বছর, কয়েকটির হাজার বছরের ঐতিহ্য রয়েছে। তাই ইচ্ছে করলেই নকল করা যাবে না। যুগের পর যুগে এসব পণ্যের ব্যবহার করে গেছি আমরা। এ সময় তিনি ক্ষুদ্র শিল্পকে টিকিয়ে রাখার উপর গুরুত্ব দেন।
পেটেন্ট, শিল্প নকশা ও টেডমার্কস অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। আরও উপস্থিত ছিলেন ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মাশফী বিনতে শামস, পেটেন্ট শিল্প নকশা ও টেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মনিম হাসান। অনুষ্ঠানে ১৪টি পণ্যের সনদ দেওয়া হয়। এ নিয়ে মোট ৩১টি পণ্যের জিআই সনদ দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



