Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় টানা বৃষ্টিতে পানির নিচে রাজধানীর বিভিন্ন এলাকা
জাতীয়

টানা বৃষ্টিতে পানির নিচে রাজধানীর বিভিন্ন এলাকা

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 20, 20202 Mins Read

টানা বৃষ্টিতে পানির নিচে রাজধানীর বিভিন্ন এলাকা

Advertisement

জুমবাংলা ডেস্ক: রবিবার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার পাশাপাশি সড়কে বিশৃঙ্খলা তৈরি করেছে। খবর ইউএনবি’র।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ঢাকায় সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৬৩ মিলিমিটার এবং সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

টানা বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন এলাকার অনেক রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সাধারণ মানুষ বিশেষ করে অফিসগামী এবং অন্যান্য যারা বিভিন্ন কাজের জন্য বাড়ির বাইরে বের হয়েছিলেন, জলাবদ্ধতা এবং যানজটের কারণে সকালে তারা সমস্যার সম্মুখীন হন।

আলিফ পরিবহনের অপারেশন ম্যানেজার মো. আশরাফ জানান, মিরপুর-১০ গোলচক্কর, শেওড়াপাড়া, বেগম রোকেয়া সরণির কাজীপাড়া অংশ, আগারগাঁও ক্রসিং, বিজয় সরণি ক্রসিং, কলাবাগান ও মিরপুরের আসাদগেটে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

শান্তিনগর, মৌচাক ক্রসিং ও কাকরাইলেও একই পরিস্থিতি প্রত্যক্ষ করার কথা জানান শান্তিনগরে দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক মো. আসাদ।

তিনি জানান, সকাল থেকে জলাবদ্ধতার কারণে শহরের বিভিন্ন রাস্তায় বেশ কিছু যানবাহন আটকা পড়েছে।

আবহাওয়া অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশির ভাগ স্থানে, রাজশাহী ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সাথে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে।

মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

আগামী দুই দিন বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

June 22, 2026
Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

June 22, 2026
muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

পদোন্নতি বঞ্চিত

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

Shajid

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদ আর নেই

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa