Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home টিকা না নিলেই ভয়, নিলে নয় : স্বাস্থ্যমন্ত্রী
জাতীয়

টিকা না নিলেই ভয়, নিলে নয় : স্বাস্থ্যমন্ত্রী

By Shamim RezaJanuary 30, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিকা নিলে কোনো ভয় নেই, বরং টিকা না নিলেই ভয়। টিকা এখন একটি বড় অস্ত্র এই করোনার জন্য। বাংলাদেশ এ বিষয়ে প্রশংসা পাবে, পাচ্ছে অলরেডি। অনেক রাষ্ট্র এখনও টিকা পায়নি। আগামী দুই তিন মাসেও পাবে কি-না সন্দেহ আছে। তার উদাহরণ থাইল্যান্ড এখনও টিকা ব্যবস্থা করতে পারেনি। মালয়েশিয়া পারেনি, সিঙ্গাপুর পারেনি, শ্রীলঙ্কাও না, রড় বড় রাষ্ট্র পারেনি। বিশ্বের ২৩ নম্বর দেশ হিসেবে বাংলাদেশ টিকা দেওয়া শুরু করেছে। ঘরে বসে শুধু সমালোচনা করা যায়, বাস্তবতা অনেক কঠিন।

শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে বিশেষ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা এমনি এমনি আসেনি। গত ছয় মাস ধরে টিকা আনার জন্য এর পেছনে লেগে থাকতে হয়েছে। যারা যারা টিকা তৈরি করছে তাদের সবাইকে আমরা পত্র পাঠিয়েছি। সবার সঙ্গে ভিডিও কনফারেন্স করেছি। ভারতের সেরাম ইনস্টিটিউট অন্যতম সেরা টিকা প্রস্তুতকারক। পৃথিবীর ৬০ ভাগ টিকা এ ইনস্টিটিউটে তৈরি হয়। সেখান থেকে আমরা এ টিকা আনার ব্যবস্থা করেছি। অনেক দেন-দরবার হয়েছে এ নিয়ে। টিকা আসার আগ মুহূর্তে সব দেশের চাপ পড়েছে। আমরা আগে আগে বুকিং দিয়েছি, আগে আগে টাকা পাঠিয়েছি, নেগোসিয়েট করেছি, অন্যরা এখন চাপ সৃষ্টি করছে।

তিনি বলেন, আমরা টিকার তিন কোটি টাকা অলরেডি দিয়ে দিয়েছি। ২০ লাখ টিকা ভারত সরকার বাংলাদেশের মানুষকে উপহার হিসেবে দিয়েছে। আমাদের কাছে এ মুহূর্তে ৭০ লাখ টিকা আছে। ডব্লিউএইচওতে আমাদের সাড়ে ছয় কোটি টিকার অর্ডার দেওয়া আছে। যখন পর্যাপ্ত টিকা থাকবে তখন তারা আমাদের সরবরাহ করবে।

মন্ত্রী বলেন, টিকা দেওয়ার জন্য একটি পদ্ধতি অনসুরণ করা হবে। ফ্রন্ট লাইনারদের আগে টিকা দেওয়া হবে। এরপরে পর্যায়ক্রমে যারা বয়সে সিনিয়র তাদের দেওয়া হবে। কভিড আমরা সফলতার সঙ্গে মোকাবিলা করেছি, টিকা দেওয়াতেও সফলতার সঙ্গে দিতে পারব। যেকোনো কাজ করতে গেলে কিছু সমালোচক থাকেই। টিকার বিষয়ে বিরূপ প্রচার-প্রচারণা আছে। প্রতিটি ওষুধে পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। তাই বলে কি ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি। টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া হবে না, এ কথা আমি বলব না। টিকা দিলে পরে জ্বর হতে পারে এটা স্বাভাবিক, মাথাব্যথা হতে পারে, জায়গাটা একটু ফুলে যেতে পারে। এখন পর্যন্ত যত জনকে টিকা দিয়েছি সবাই ভালো আছেন।

সভায় জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন আনোয়ারুল আমি আখন্দ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব প্রমুখ।

পরে স্বাস্থ্যমন্ত্রী সিভিল সার্জন কার্যালয়ে রক্ষিত মানিকগঞ্জের জন্য আনা ৪৮ হাজার টিকা পরিদর্শন করেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
প্রতিবেদন প্রকাশ

জাতীয় জরিপে ৯০ শতাংশ ভোটার উপস্থিতির প্রত্যাশা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান

February 5, 2026
আমীর

মানুষ নিজের স্বার্থ অনুযায়ী ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করে: আমীর খসরু

February 5, 2026
বহিস্কার

আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

February 5, 2026
Latest News
প্রতিবেদন প্রকাশ

জাতীয় জরিপে ৯০ শতাংশ ভোটার উপস্থিতির প্রত্যাশা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান

আমীর

মানুষ নিজের স্বার্থ অনুযায়ী ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করে: আমীর খসরু

বহিস্কার

আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

বক্তব্য রাখবেন

আজ চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির ড. শফিকুর রহমান

নতুন জালিমের আবির্ভাব

খবর পাচ্ছি জাল ব্যালট পেপার ছাপা হচ্ছে: তারেক রহমান

নির্মিত তোরণ

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের আগমন উপলক্ষে নির্মিত তোরণ ভেঙে দিলো প্রশাসন

ফরিদপুরকে বিভাগ

ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করবে বিএনপি: তারেক রহমান

ফরিদপুরকে বিভাগ

নির্বাচনী সফরে আবারও উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান

অবসর

‘অনেক বয়স হয়েছে, রাজনীতি থেকে অবসর নিতে চাই’

বন্ধ

সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব ফি বন্ধ করবে জামায়াত

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.