
বাংলাদেশের সঙ্গে খেলায় অশীতিপর চারুলতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি মন জিতেছিল সকলের। খেলার শেষে বিরাট কোহলি তাকে ধন্যবাদ জানান এভাবে সমর্থন করার জন্য। কেবল তাই নয়, চারুলতার সঙ্গে তার ছবি নিজের টুইটারে শেয়ারও করেন বিরাট। ওই সাক্ষাতপর্বেই নাকি কোহলি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, পরবর্তী ম্যাচে টিকিটের ব্যবস্থা করে দেবেন। কথা রেখেছেন ভারত অধিনায়ক। কেবল টিকিটই নয়, সেই সঙ্গে তাকে একটি ‘স্পেশাল’ নোটও পাঠান তিনি।
সেই নোট শেয়ার করে নিজেদের টুইটারে শেয়ার করেছে বিসিসিআই। সাদা কাগজে নীল কালিতে কোহলি লেখেন, ‘প্রিয় চারুলতাজি, আমাদের দলের জন্য আপনার ভালবাসা ও আবেগ খুবই অনুপ্রেরণাজনক। এবং আমি আশা করি আপনি আপনার পরিবারের সঙ্গে খেলা উপভোগ করবেন।’ ক্রিকেট পাগল এই ‘সুপারফ্যান’ ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপ জয় নিজের চোখে দেখেছেন। তার আশা, চলতি বিশ্বকাপেও শিরোপা উঁচিয়ে ধরবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



