এতদিন স্বীকৃত টি-টোয়েন্টিতে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল মোহাম্মদ রিজওয়ানের দখলে। এবার সেটি ভেঙে নতুন করে গড়েছেন নিকোলাস পুরান। একই সঙ্গে এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও নিজের করে নিয়েছেন এই ক্যারিবীয় হার্ড হিটার।

সর্বোচ্চ ছক্কার রেকর্ড

Advertisement

২০২১ সালে ৫৬.৫৫ গড় ও ১৩২.০৩ স্ট্রাইক রেটে টি-টোয়েন্টিতে ২ হাজার ৩৬ রান করেন রিজওয়ান। ৪৮ ম্যাচের ৪৫ ইনিংসে সেঞ্চুরি করেন একটি ও ফিফটি ১৮টি। তার ব্যাট থেকে সেবার চার আসে ১৯৬টি এবং ছক্কা ৫৭টি।

রিজওয়ানের রেকর্ডটি ভাঙতে তার চেয়ে ১৮ ম্যাচ ও ২০ ইনিংস বেশি খেলতে হয়েছে পুরানকে। এখন পর্যন্ত ৬৬ ম্যাচের ৬৫ ইনিংসে ব্যাটিং করে ২ হাজার ৫৯ রান করেছেন এই ক্যারিবিয়ান ব্যাটার। স্ট্রাইক রেট ১৬০.৯৫ ও ব্যাটিং গড় ৪২.০২। নামের পাশে ফিফটি ১৪টি, নেই কোনো সেঞ্চুরি।

চলতি বছরে এখন পর্যন্ত ১৩৯টি চারের সঙ্গে ১৫২টি ছক্কা মেরেছেন পুরান। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক বছরে যা সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও। তার ধারকাছেও নেই কেউ। ২০১৫ সালে ক্রিস গেইলের মারা ১৩৫ ছক্কা তালিকায় দ্বিতীয়।

জাহ্নবীর রূপে মুগ্ধ হয়ে প্রকাশ্যেই প্রেমিকের প্রেমের প্রস্তাব

স্বীকৃত টি-টোয়েন্টিতে এক বছরে ২ হাজার রান করতে পেরেছেন কেবল পুরান আর রিজওয়ানই। ২০২২ সালে ১ হাজার ৯৪৬ রান করে তালিকায় তৃতীয় স্থানে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.