Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা টি-টোয়েন্টিতে নতুন যত নিয়ম
ক্রিকেট (Cricket) খেলাধুলা

টি-টোয়েন্টিতে নতুন যত নিয়ম

By Saiful Islamসেপ্টেম্বর 30, 20223 Mins Read

স্পোর্টস ডেস্ক : ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই টি-টোয়েন্টিতে বেশ কিছু পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১ অক্টোবর থেকেই নতুন নিয়মগুলো কার্যকর হতে যাচ্ছে।
টি-টোয়েন্টিতে নতুন যত নিয়ম

Advertisement

জেনে নেওয়া যাক সেই নিয়মগুলো—

ক্যাচ আউটে ব্যাটসম্যানের অবস্থান

এতদিন ক্যাচ আউটের সময় ফিল্ডারের হাতে বলটি তালুবন্দি হওয়ার আগেই যদি ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান নিজেদের ক্রস করে ফেলতেন তাহলে নতুন ব্যাটসম্যান নন-স্ট্রাইক প্রান্তে খেলা শুরু করতেন। কিন্তু এখন থেকে নতুন নিয়মে আর এটি হবে না। নতুন ব্যাটসম্যান আউট হওয়া ব্যাটসম্যানের প্রান্তেই ব্যাটিং শুরু করবেন।

লালার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা

করোনার কারণে দুই বছরের বেশি সময় ধরে বলে লালা প্রয়োগে নিষেধাজ্ঞা থাকলেও এখন তা স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোনো দল এই ভুল একবার করলে, তাদের সতর্ক করে দেওয়া হতো। দ্বিতীয়বার করলে বোলার এবং অধিনায়ককে শাস্তি দেওয়া হতো।

ব্যাটিং শুরুর জন্য সময় কমল

এখন থেকে ওয়ানডে এবং টেস্টে কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পর দুই মিনিটের মধ্যেই নতুন ব্যাটসম্যানকে প্রথম বল খেলার জন্য প্রস্তুত হতে হবে। আগে তিন মিনিট সময় পেতেন। তবে টি-টোয়েন্টিতে আগের মতোই তিন মিনিট বহাল থাকছে।

পিচ ব্যবহারে ব্যাটসম্যানের অধিকার

যে কোনো ডেলিভারি মোকাবিলা করার সময় ব্যাটসম্যানের ব্যাট অথবা শরীরের যে কোনো অংশ পিচের ভেতরেই থাকতে হবে। অন্যথায় এটি ডেড বল হিসেবে গণ্য হবে। একইভাবে বোলারের কোনো ডেলিভারি যদি ব্যাটসম্যানকে পিচের বাইরে নিয়ে যায় তাহলে সেটি নো বল ডাকা হবে।

ফিল্ডিং দলের অনৈতিক জায়গা পরিবর্তন

কোনো বোলার তার রানআপ শুরু করে দেওয়ার পর ফিল্ডিং দল তাদের অবস্থান পরিবর্তন করতে পারবে না। এখন থেকে এটি ধরা পড়লে ফিল্ডিং দলকে পাঁচ রান পেনাল্টি দেওয়া হবে, পাশাপাশি সেই ডেলিভারিটি ডেড বল ঘোষণা করা হবে।

মানকাডিং আউটের বৈধতা

এখন থেকে মানকাড আউটও সাধারণ রানআউটের মতোই গণ্য হবে। এর আগে মানকাডিং বৈধ হলেও সেটি নিয়ে অনেক সমালোচনা হয়। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলেছেন এটি স্পিরিট অফ ক্রিকেটের পরিপন্থি।

স্ট্রাইকারকে রানআউটের চেষ্টা বাতিল

বোলার যদি বোলিং করার সময় পপিং ক্রিজে ঢোকার আগেই দেখেন স্ট্রাইকিং প্রান্তের ব্যাটসম্যান ডাউন দ্য উইকেটে চলে এসেছেন, তাহলে বল না করে থ্রো করে ব্যাটসম্যানকে রানআউট করতে পারতেন। নতুন নিয়মে এই চেষ্টা করা যাবে না। এটি করা হলে ডেলিভারিটি ডেড বল ঘোষণা করা হবে।

হাইব্রিড পিচ ব্যবহারের অনুমোদন

এখন থেকে অংশগ্রহণকারী দলগুলোর সম্মতির ভিত্তিতে যে কোনো ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচে হাইব্রিড তথা প্রাকৃতিক ঘাসযুক্ত পিচ ব্যবহার করা যাবে।

ওয়ানডেতে পেনাল্টি শুরু

চলতি বছরের জানুয়ারি থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে স্লো ওভার রেটের পেনাল্টি ম্যাচের মধ্যেই দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে ইনিংস শেষ করতে না পারলে বৃত্তের বাইরে একজন কম ফিল্ডার নিয়ে খেলতে হয় ফিল্ডিং দলকে। চলতি বিশ্বকাপ সুপার লিগ শেষে ওয়ানডে ক্রিকেটেও এটি শুরু করা হবে।

দৌড়েই ৪ রান, হাস্যকর ফিল্ডিংয়ের ভিডিও ক্রিকেট দুনিয়ায় ভাইরাল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

জুন 20, 2026
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

জুন 19, 2026
হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

জুন 19, 2026
Latest News
Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ফুটবল

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ইতিহাসের প্রাচীনতম ফুটবল

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa