
এবছর সদ্য শেষ হওয়া মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে বৃষ্টির জন্য ভারত- ইংল্যান্ড ম্যাচ এক বলও খেলা হয়নি। গ্রুপ পর্বের নিরিখে ভারত এগিয়ে থাকায় ফাইনালে চলে যায় ভারতীয় নারী ক্রিকেট দল।
আর এ থেকেই শিক্ষা নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন যাতে একই সংস্যার সম্মুখীন হতে না হয়, সেই কারণেই সেমিফাইনালে রিজার্ভ ডে রাখার জন্য প্রস্তাব দিবে সিএ।
১৮ অক্টোবর থেকে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। ১৫ নভেম্বর ফাইনাল। ফাইনালের আগে কোনও রিজার্ভ ডে রাখা হয়নি। আর তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে রিজার্ভ ডে রাখার ব্যপারে প্রস্তাব দেওয়ার চিন্তা ভাবনা করছি আমরা।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



