
আজ ২৭ অক্টোবর রবিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কেনিয়াকে ৪৫ রানে হারায় পাপুয়া নিউ গিনি। অবশ্য এতেই কাজ শেষ হয়নি। গ্রুপের আরেক ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৩১ রানের লক্ষ্য নেদারল্যান্ডস ১২.৩ ওভারে ছুঁয়ে ফেললে কপাল পুড়ত তাদের; বিশ্বকাপে জায়গা করে নিত ডাচরা।
স্কটল্যান্ডের বিপক্ষে প্রয়োজনীয় ১৩১ রান তুলতে ১৭ ওভার খেলতে হয় নেদারল্যান্ডসকে। এতেই নিশ্চিত হয় পাপুয়া নিউ গিনি বিশ্বকাপ।
অন্যদিকে ‘বি’ গ্রুপে জার্সির বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জয় পেলে বিশ্বকাপ নিশ্চিত হতো ওমানের। তবে ১৪ রানে হেরে অপেক্ষা বেড়েছে তাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



