Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় টুইটারের কাছে দুই অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সরকার
জাতীয়

টুইটারের কাছে দুই অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সরকার

By Shamim RezaNov 2, 2019, 12:54 PM Asia/Dhaka2 Mins Read

image-93437-1572677158

Advertisement
জুমবাংলা ডেস্ক : চলতি বছরের প্রথম ছয় মাসে দুটি অ্যাকাউন্ট সম্পর্কে টুইটার কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়েছিল বাংলাদেশ। কিন্তু টুইটার কর্তৃপক্ষ কোনো তথ্য সরবরাহ করেনি।

প্রতিষ্ঠানটির এক ট্রান্সপারেন্সি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে দুটি অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য জানতে চেয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়।

টুইটার তাদের নিজস্ব ওয়েবসাইটে এ ট্রান্সপারেন্সি প্রতিবেদনটি প্রকাশ করেছে। মূলত ছয় মাস পর পর এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে থাকে টুইটার। যেখানে কোনো দেশের সরকারের পক্ষ থেকে তাদের কাছে কত তথ্য জানতে চাওয়া হয় এবং টুইটার কত শতাংশ অনুরোধ রেখেছে সে সম্পর্কে জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত টুইটারের কাছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৭ হাজার ৩০০ অনুরোধ গেছে। যার মধ্যে নির্দিষ্ট হিসেবে ১২ হাজার ৫১৯ অ্যাকাউন্টের তথ্য জানতে চেয়েছে টুইটারের কাছে। এর মধ্যে ৪৮ শতাংশ অ্যাকাউন্টের তথ্য সরবরাহ করেছে টুইটার।

এছাড়াও টুইটার কর্তৃপক্ষ লিগ্যাল ডিমান্ড হিসেবে ১৭ হাজার ৫১০টি অনুরোধ পায়। সেসব অনুরোধে মোট ৫০ হাজার ৭৫৭টি অ্যাকাউন্ট সরিয়ে নেওয়ার অনুরোধ পায় টুইটার। তারপর সবকিছু বিচার বিশ্লেষণ করে টুইটার ৩৫৪টি অ্যাকাউন্ট এবং ২ হাজার ১০৩টি টুইট সরিয়ে নেয়।

এর আগে গত বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ একটি অ্যাকাউন্টের তথ্য চেয়েছিল। তখনও সরকারকে কোনো তথ্য সরবরাহ করেনি টুইটার। ২০১৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সরকারের চাওয়া ৪টি অ্যাকাউন্টের ১০০ শতাংশ তথ্য সরবরাহ করেছিল টুইটার। এছাড়া ২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ২৫টি অ্যাকাউন্টের তথ্য চেয়ে ১০টি অনুরোধ পেয়েছিল টুইটার, যার ৬০ শতাংশ তথ্য সরবরাহ করেছিল।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
উপহার

ঈদুল আজহায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

May 24, 2026, 10:37 PM Asia/Dhaka
ঈদের ছুটিতেও রাত ব্যাংক খোলা

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

May 24, 2026, 10:35 PM Asia/Dhaka
মহাখালী বাস টার্মিনাল

ঈদযাত্রা শুরু, মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভি-ড় বাড়ছে

May 24, 2026, 10:25 PM Asia/Dhaka
Latest News
উপহার

ঈদুল আজহায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

ঈদের ছুটিতেও রাত ব্যাংক খোলা

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

মহাখালী বাস টার্মিনাল

ঈদযাত্রা শুরু, মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভি-ড় বাড়ছে

নতুন পে-স্কেল

নতুন পে-স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে

ভারতীয় ভিসা সেন্টার

২৭ মে থেকে বন্ধ থাকবে সব ভারতীয় ভিসা সেন্টার

রাতেই ঝড় হতে পারে ১০ জেলায়

রাতের মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

EC

নির্বাচনী ব্যয়ের হিসাব না দেওয়ায় ২১ প্রার্থীকে ইসির হুঁশিয়ারি

১৬ শিশু

হামের উপসর্গ নিয়ে একদিনে প্রাণ গেলো আরও ১৬ শিশুর

বিদেশি জাতের গরু

মানিকের ওজন ১ টন, রতনের ৯৫০ কেজি

Golam

বাজেটে সুস্পষ্ট দিকনির্দেশনা তুলে ধরতে হবে : মিয়া গোলাম পরওয়ার

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp