Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার টুঙ্গিপাড়ার বাড়িতে মন্ত্রিপরিষদের বৈঠক করলেন শেখ হাসিনা
জাতীয় স্লাইডার

টুঙ্গিপাড়ার বাড়িতে মন্ত্রিপরিষদের বৈঠক করলেন শেখ হাসিনা

By Bhuiyan Md TomalJanuary 13, 2024Updated:January 13, 20241 Min Read

টুঙ্গিপাড়ার বাড়িতে মন্ত্রিপরিষদের বৈঠক করলেন শেখ হাসিনা

Advertisement
জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে মন্ত্রিপরিষদের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার দুপুরে অনানুষ্ঠানিক এই বৈঠক হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

এর আগে বেলা পৌনে ১২টায় সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুকন্যা। বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে তিন বাহিনীর পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। তখন বিউগলে বেজে ওঠে করুন সুর।

বোন শেখ রেহানাকে নিয়ে পবিত্র ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অংশ নেন প্রধানমন্ত্রী। পরে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধুকন্যা সেখানে উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্য ও স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বঙ্গবন্ধু ভবনে চলে যান।

আগামীকাল রবিবার অপর নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। এদিন বেলা আড়াইটায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর ১০ জানুয়ারি সকালে সংসদ সদস্যরা শপথ নেন। পরে ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীকে নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়।

জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
বন্যার ঝুঁকি

বন্যার ঝুঁকিতে দেশের আরো ১০ জেলা

July 11, 2026
১০০ ইলেকট্রিক বাস

প্রথমবারের মতো বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০ ইলেকট্রিক বাস

July 11, 2026
hsc-exam

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

July 11, 2026

Latest News

বন্যার ঝুঁকি

বন্যার ঝুঁকিতে দেশের আরো ১০ জেলা

১০০ ইলেকট্রিক বাস

প্রথমবারের মতো বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০ ইলেকট্রিক বাস

hsc-exam

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

Nahid

শেখ হাসিনা ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য : নাহিদ

Rain

ভারী বৃষ্টি নিয়ে দুসংবাদ দিলো আবহাওয়া অফিস

Vuya

ভুয়া জাল সনদ, রোল-রেজিস্ট্রেশন ও নাম অনলাইনে মিলিয়ে দিতেন তিনি

Storm

সন্ধ্যার মধ্যে ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

Logo

১২-২০ গ্রেডের চাকরিজীবীদের বড় সুখবর দিল সরকার

পরিবেশমন্ত্রী

উন্নয়ন হবে প্রকৃতির সঙ্গে সহাবস্থানে: পরিবেশমন্ত্রী

ইউনিলিভার

মাঠ পর্যায়ের অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছে ইউনিলিভার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa