Advertisement
জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলায় পাটগাতি ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামে ঘোষেরঘাট সরকার প্রাথমিক বিদ্যালয়ে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের সামনেই টেবিলের ব্যালট পেপারে সিল মারার ঘটনা ঘটেছে।

বুধবার সাড়ে ৯টায় ওই কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘোষেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের তিনটি কক্ষ। নীচ তলায় একটি ও দোতলায় দুইটি। এর মধ্যে নিচ তলায় নারীদের ভোট দেওয়ার কক্ষ। ওই কক্ষে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা শিউলি পারভীনের সামনে টেবিলের ওপর ওই কর্মকর্তা ব্যালট পেপার ধরে রেখেছেন অন্য এক নারী টেবিলের ওপরে ব্যালটে সিল মারছেন। কর্মকর্তাদের সামনে ব্যালট পেপারের সিল মারা হয়েছে। এ সময়ে দুজন প্রার্থীর এজেন্টও তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দোতলার পুরুষ ভোটারদের কক্ষে গিয়ে একই দৃশ্য দেখা যায়। ওই কক্ষে প্রিসাইডিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কেন তিনি প্রকাশ্যে ভোট নিচ্ছেন জানতে চাইলে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কোনো সদুত্তর দিতে পারেনি।

এ বিষয়ে জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা আশীষ কুমার মজুমদার বলেন, এখানে একজন বৃদ্ধ লোক, তাই হয়তো টেবিলে ভোট দিয়েছেন। তাছাড়া এটা একটা ঝুঁকিপূর্ন কেন্দ্র। আমি একদিকে আসলে অন্যদিকে ঝামেলা হয়। তাছাড়া সহকারী প্রিসাইডিং কর্মকর্তা শিউলী পারভীনকে কয়েকবার সতর্ক করা হয়েছে।

পাটগাতি ইউনিয়নে নির্বাচনি দ্বায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট শপথ বৈরাগী বলেন, এ বিষয়টি আমি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি। তাই সেখানে তাত্ক্ষণিক ছুটে যাই।

ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দিয়ে ফেরার পথে ইউএনও আহত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.