
রোনালদো খেলেন জুভেন্টাস সিনিয়র দলে, আর রোনালদো জুনিয়র অনুর্ধ্ব-৯ এ। সম্প্রতি জুভদের বয়সভিত্তিক ক্যাভার টুর্নামেন্টে অংশ নিয়েছিল রোনালদো জুনিয়রের দল। টুর্নামেন্টে জুভেন্টাস অনুর্ধ্ব-৯ শিরোপা জিতে, আর রোনালদো জুনিয়র জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।
সেরার স্বীকৃতি হাতে তোলা ছবি পাওয়া গেল বাবার ফেসবুক অ্যাকাউন্টে। তাতে প্রশংসার কমতি হয়নি। সিংহভাগই তার মধ্যে আগামী রোনালদোকে খুঁজে পাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



