হ্যারি ব্রুকের গড় এখন ব্র্যাডম্যানের চেয়েও বেশি!

স্পোর্টস ডেস্ক : সাদা পোশাকের ক্রিকেটে ৯৯.৯৪ গড় নিয়ে অমর হয়ে আছেন স্যার ডন ব্র্যাডম্যান। তার এই বিশ্বরেকর্ড কেউ কোনোদিন ভাঙতে পারবে কিনা- সেটা নিয়ে সবসময়ই আলোচনা হয়। ক্যারিয়ারের শুরুতে হলেও এবার ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে জোড়া সেঞ্চুরির দেখা পেয়েছে ইংল্যান্ড। জো রুট আর হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে দিনশেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৩১৫ রান।

টেস্টে ব্র্যাডম্যানের ৯৯.৯৪ গড়কে ছাড়িয়ে গেলেন হ্যারি ব্রুক

আজ শুক্রবার টেস্টের প্রথম দিন শেষে ব্রুক অপরাজিত আছেন ১৮৪ রানে। ১৬৯ বলে ২৪টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে তিনি ইনিংসটি সাজান। ক্যারিয়ারসেরা এই ইনিংসের পর টেস্টে তার গড় এখন ১০০.৮৮! এখনও পর্যন্ত ৬ টেস্ট খেলে ৪ সেঞ্চুরি আর ৩ ফিফটিতে ব্রুকের সংগ্রহ ৮০৭ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি গড় ডন ব্র্যাডম্যানের। তিনি ৫২টি ম্যাচে ৯৯.৯৪ গড়ে করেছিলেন ৬৯৯৬ রান।

দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম ভোজেস। ২০টি টেস্টে ৬১.৮৭ গড়ে করেছিলেন ১৪৮৫ রান। তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার গ্রেম পোলক। তিনি ২৩টি টেস্টে ৬০.৯৭ গড়ে ২২৫৬ রান করেছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে অপরাজিত থাকায় টেস্ট ক্রিকেটে গড় রানে সবাইকে ছাপিয়ে গেলেন ব্রুক। এই ম্যাচের আগে পাঁচ টেস্টে ব্রুক ৭৭.৮৭ গড়ে ৬২৩ রান করেছিলেন। আউট হয়ে গেলে অবশ্য তিনি একশর বেশি গড় ধরে রাখতে পারবেন না।https://inews.zoombangla.com/purnima-flew-to-australia/?fbclid=IwAR1nKjhzGYRP3GX4d4YvEXRUkqBg7G2qKr5tb70UXHfhhMidfE0phzlCe20

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.