Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা টোকিও অলিম্পিকে পদক আর রেকর্ডের ছড়াছড়ি
খেলাধুলা

টোকিও অলিম্পিকে পদক আর রেকর্ডের ছড়াছড়ি

By iNews DeskJuly 30, 20212 Mins Read

টোকিও অলিম্পিকে পদক আর রেকর্ডের ছড়াছড়ি

Advertisement
স্পোর্টস ডেস্ক : এবারের টোকিও অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন কেলেব ড্রেসেল। অলিম্পিকের মত বড় আসরে যুক্তরাষ্ট্রের এই সুইমারের এটি প্রথম সাফল্য। পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে অলিম্পিকে রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন অস্ট্রেলিয়ার স্ট্যাবলেটি।

এদিকে, আসরে সাঁতারে প্রথম স্বর্ণ জিতলো চীন। নারীদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে রেকর্ড গড়ে স্বর্ণপপদক জিতেছেন চীনের জং ইউফেই। পুরুষদের রোয়িংয়ে লাইটওয়েট ডাবল স্কালসে প্রথম হয়েছে আয়ারল্যান্ড। আর নারীদের রোয়িংয়ের ডাবলসে স্বর্ণ পদক জিতেছে নিউজিল্যান্ড।

অলিম্পিকের ৩২তম আসরে সাঁতারে যেনো রেকর্ডের ছড়াছড়ি। পুলের নীল জলের রুদ্ধশ্বাস লড়াইয়ে রেকর্ড গড়ে পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণপদক জিতেছেন কেলেব ড্রেসেল। এই ইভেন্টে সেরা হতে যুক্তরাষ্ট্রের এই সুইমার সময় নেন ৪৭ দশমিক শুন্য দুই সেকেন্ড।
যেখানে আগের রেকর্ডটি ছিলো এইমন সুলিভানের। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে এই অস্ট্রেলিয়ান সাঁতারুর টাইমিং ছিলো ৪৭ দশমিক শুন্য পাঁচ সেকেন্ড। এবার শুন্য তিন সেকেন্ড কম সময় নিয়ে রেকর্ড গড়লেন ২৪ বছর বয়সী কেলেব ড্রেসেল। এই ইভেন্টে রৌপ্য পদক পেয়েছেন চ্যালমার্স আর ব্রোঞ্জ জয় করেন রাশিয়ার ক্লিমেন্ত।

পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে অলিম্পিকে রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন অস্ট্রেলিয়ার স্ট্যাবলেটি-কুক। এই অজি সুইমার সময় নিয়েছেন ২ মিনিট ৬ দশমিক তিন আট সেকেন্ড। শেষ ২৫ মিটারে পিছিয়ে পড়া নেদারল্যান্ডসের আর্নো কামিঙ্গা হয়েছেন দ্বিতীয়। আর তৃতীয় হয়েছেন ফিনল্যান্ডের ম্যাটি ম্যাটসন।

এদিকে, টোকিও অলিম্পকসে এবার আকর্ষনীয় ডিসিপ্লিন সাঁতার থেকে প্রথম স্বর্ণ জিতলো চীন।

নারীদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে রেকর্ড গড়ে স্বর্ণপপদক জিতেছেন চীনের জং ইউফেই। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে স্বদেশী জিয়াওয়ের রেকর্ড নিজের করে নেন জং।

টোকিওয়ের অ্যাকুয়েটিক সেন্টারে নীল জলে ২মিনিট ৩ দশমিক আট ছয় সেকেন্ড সময় নিয়ে শেষ হাসি হাসলেন ২৩ বছর বয়সী এই চাইনিজ সাঁতারু। ২০০ মিটার বাটারফ্লাইয়ে রুপা ও ব্রোঞ্জ দুটি পদকই গেছে যুক্তরাষ্ট্রের ঘরে।

নারীদের চার গুণিতক ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছে চীন। জুনজুয়ান ইয়াং,মুহান ট্যাং, ইউফেই ঝ্যাং ও বিংজিয়ে লি ৭ মিনিট ৪০ দশমিক তিন তিন সেকেন্ড সময় নিয়ে গড়েছেন বিশ্বরেকর্ড।

এদিকে, পুরুষদের রোয়িংয়ে লাইটওয়েট ডাবল স্কালসে প্রথম হয়েছে আয়ায়ারল্যান্ড। ৬ মিনিট ৬ দশমিক চার তিন সেকেন্ড সময় তারা হারায় জার্মানিকে। যদিও ১০০০ মিটার পর্যন্ত এগিয়েছিলো জার্মানরা। শেষ পর্যন্ত অবশ্য আইরিশদের কাছে পেরে ওঠেনি তারা। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে ইতালি।

নারীদের রোয়িংয়ে ডাবলসে স্বর্ণ পদক জিতেছে নিউজিল্যান্ড। কিউইরা সেরা হতে সময় নিয়েছেন ৬ মিনিট ৫০ দশমিক এক নয় সেকেন্ড। একই ইভেন্টে রৌপ্যপদক রাশিয়া ও ব্রোঞ্জ জিতেছে কানাডা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa