Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ট্রলারে আনন্দভ্রমণ, মুচলেকায় ছাড়া পেল ২৯ জন
ঢাকা বিভাগীয় সংবাদ

ট্রলারে আনন্দভ্রমণ, মুচলেকায় ছাড়া পেল ২৯ জন

By Saiful IslamJuly 26, 20213 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : নরসিংদীতে দেশীয় অস্ত্রসহ ৪৬ জন কিশোর-তরুণকে আটকের পর অপ্রাপ্তবয়স্ক ২৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। রোববার (২৫ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহিস আল রেজওয়ান।

সদর উপজেলার নজরপুর ইউনিয়নের শেখ হাসিনা সেতুসংলগ্ন মেঘনা নদী থেকে শনিবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে দেশীয় অস্ত্রসহ ৪৬ জন কিশোর-তরুণকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।

আটক ওই ৪৬ জনের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ছিল ২৯ জন। তাদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। প্রাপ্তবয়স্ক ১০ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি সাতজন স্বীকারোক্তি দেওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন আদালত।

তাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে বড় একটি রামদা, তিনটি চাইনিজ কুড়াল, চারটি লোহার পাইপ, একটি চেইন স্টিক ও একটি লোহার বড় ব্লেড। তবে ঠিক কী উদ্দেশে অস্ত্রগুলো ওই ট্রলারে রাখা হয়েছিল, তা ওই কিশোর-তরুণদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেননি ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের অংশ হিসেবে বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে শেখ হাসিনা সেতু ও এর আশপাশ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছিল। শনিবার রাত ৮টার দিকে সেতুসংলগ্ন মেঘনা নদীতে চলছিল একটি ইঞ্জিনচালিত ট্রলার। ওই ট্রলারে একদল কিশোর-তরুণকে সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজিয়ে নাচানাচি করতে দেখা যায়।
বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে এলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ওই ট্রলারকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু না থামিয়ে পালিয়ে যাওয়ার সময় একটি স্পিডবোটে ট্রলারটিকে বিজিবি ও আনসার সদস্যরা আটক করেন। পরে তীরে এনে জিজ্ঞাসাবাদ করা হয় এবং করোনা সম্পর্কে সতর্ক করা হয় তাদের।

জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহিস আল রেজওয়ান ট্রলারটিতে তল্লাশি চালাতে নির্দেশ দেন। পরে ওই ট্রলার থেকে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ট্রলারটিতে অবস্থানরত ৪৬ জন কিশোর-তরুণকে আটক করা হয়। পরে নরসিংদী শহর ফাঁড়ি ও করিমপুর নৌফাঁড়ির পুলিশকে ডাকা হয়। তারা এলে আটক কিশোর-তরুণদের নরসিংদী মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আটক ৪৬ জনের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ছিল ২৯ জন। তাদের অভিভাবকদের ডেকে মুচলেকা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্ক ১৭ জনের মধ্যে অস্ত্র উদ্ধারের ঘটনায় ১০ জন জড়িত বলে মনে না হওয়ায় তাদের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি সাতজন স্বীকারোক্তি দেওয়ায় তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। আটক ৪৬ জনেরই বাড়ি সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নে।

ধারণা করা হচ্ছে, তারা কোনো কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। হয়তো এই কিশোর-তরুণদের কোনো অপরাধ করার পরিকল্পনা ছিল।
আটক কয়েকজন কিশোরের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের আগের দিন জুয়েল (২৮) নামের তাদেরই একজন আনন্দভ্রমণের জন্য নৌকা ঠিক করেন। হানিফ মিয়া (৪২) নামের এক মাঝিকে ২০ হাজার টাকা চুক্তিতে দুই দিনের জন্য তার ট্রলারটি ভাড়া নেয় তারা। এ ছাড়া নরসিংদী শহরের ঝিলিক লাইটিং হাউস নামের একটি দোকান থেকে দুদিনের জন্য তিন জোড়া সাউন্ডবক্স ভাড়া করা হয়েছিল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রহিস আল রেজওয়ান জানান, তাদের বহনকারী ওই ট্রলার ও তিন জোড়া সাউন্ডবক্সও জব্দ করা হয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

February 5, 2026
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

February 4, 2026
Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

February 4, 2026
Latest News
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

বিদ্যুৎ থাকবে না

আগামীকাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.