Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি ট্রাকে ঘুরে ঘুরে মহাসড়কে ডাকাতি
অপরাধ-দুর্নীতি রাজশাহী

ট্রাকে ঘুরে ঘুরে মহাসড়কে ডাকাতি

By ABM MannanMarch 30, 20232 Mins Read

ট্রাকে ঘুরে ঘুরে মহাসড়কে ডাকাতি

Advertisement
শাহীন রহমান, পাবনা: ট্রাকে বসে ভ্রাম্যমান ডাকাতের দল বিভিন্ন জেলার সড়ক মহাসড়কে ঘুরে ঘুরে ডাকাতি করেন তারা।

এমন আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পাবনা জেলা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও লুন্ঠিত মালামাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আকবর আলী মুনসী।

গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাটের ফকিরহাট থানার জাড়িয়া বারুইডাঙ্গা গ্রামের জিয়াউল হকের ছেলে শরিফুল ইসলাম (৩৭), একই গ্রামের মৃত আমির আলী শেখের ছেলে বোরহান শেখ ওরফে বুরান (১৯), লখপুর গ্রামের মৃত মাহবুব শেখ ওরফে হাবিবুর রহমানের ছেলে আশরাফুল শেখ ওরফে আসাদুল ওরফে ছোট (২২), জাড়িয়া মাইটকুড়রা গ্রামের মৃত জাহাঙ্গীর শেখের ছেলে শিমুল শেখ ওরফে হৃদয় (২৪) এবং খুলনা জেলার রূপসা থানার তালিমপুর গ্রামের হেলাল শেখের ছেলে বর্তমানে বাগেরহাট পৌর এলাকার চালতাতলা মহল্লার বাসিন্দা কামাল শেখ ওরফে কামরান শেখ (২৭)।

পুলিশ সুপার বলেন, ‘গত ২৩ মার্চ পাবনার ঈশ্বরদীর জয়নগর পাঠশালার মোড়ে দাশুরিয়া-রুপপুর মহাসড়কের পাশে রাকিবুল হাসানের চাউল ও মুড়ি উৎপাদনের চাতাল মিলে ডাকাতি করে তারা। চাতালের নৈশপ্রহরীর হাত-পা ও মুখ বেঁধে দুর্ধর্ষ ডাকাতি করে পালিয়ে যায়। ঘটনার পর সিসিটিভির ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পাবনা জেলা পুলিশ।’

তিনি বলেন, ‘এরা সবাই পেশাদার ডাকাতি দল। তারা ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। এসময় সুযোগ বুঝে ডাকাতি করে তারা। বিশেষ করে মহাসড়কের পাশে যেসব প্রতিষ্ঠান রয়েছে সেইসব প্রতিষ্ঠানকে টার্গেট করে ডাকাতি করে তারা।’

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ট্রাক, মোটরসাইকেল, হাসুয়া, ডাকাতিকৃত চাউল, মুড়িসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের নামে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই, হত্যা ও মাদকসহ ৪ থেকে ৮টি পৃথক পৃথক মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান এবং সদর সার্কেল ডি,এম হাসিবুল বেনজীর প্রমুখ উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    Atok

    নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

    June 22, 2026
    শিশু রিফাত

    বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

    June 21, 2026
    পলাতক মাদক কারবারি

    খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

    June 13, 2026

    Latest News

    Atok

    নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

    শিশু রিফাত

    বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

    পলাতক মাদক কারবারি

    খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

    স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

    স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

    প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ইটভাড়া’ নিয়েছিল এলজিইডি

    Natore

    হাসপাতালে সন্তানের চিকিৎসা করাতে এসে মা ধর্ষিত, গ্রেফতার ৩

    আসামি

    মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

    ইয়াবা

    উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

    চেষ্টা

    ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

    ইয়াবা

    উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa