Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ট্রান্সকম গ্রুপে নতুন চেয়ারম্যান ও সিইও
জাতীয়

ট্রান্সকম গ্রুপে নতুন চেয়ারম্যান ও সিইও

By Shamim RezaJuly 27, 20202 Mins Read

ট্রান্সকম গ্রুপে নতুন চেয়ারম্যান ও সিইও

Advertisement
জুমবাংলা ডেস্ক : ট্রান্সকম গ্রুপের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের স্ত্রী ও গ্রুপের পরিচালক শাহনাজ রহমান। গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) হয়েছেন গ্রুপের আরেক পরিচালক সিমিন রহমান।

গ্রুপের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রান্সকম লিমিটেড রোববার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপের সব কোম্পানি ও সহযোগী কোম্পানির পরিচালনা, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের দায়িত্বও পালন করবেন সিমিন রহমান। তিনি এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের এমডির দায়িত্ব পালনের পাশাপাশি গ্রুপের অন্যান্য কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ট্রান্সকমের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রুপের পরিচালনা পর্ষদ সম্প্রতি শাহনাজ রহমানকে গ্রুপের চেয়ারম্যান ও এমডি হিসেবে দায়িত্ব পালন করার অনুমোদন দিয়েছে। গ্রুপের সব সহযোগী কোম্পানিরও চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তিনি। স্বেচ্ছায় পদত্যাগের আগ পর্যন্ত দুজনেই তাদের দায়িত্বে থাকবেন বলে ঘোষণায় উল্লেখ করা হয়।

শাহনাজ রহমান ২০১৯ সালে ঢাকা সিটি করপোরেশনের নারীদের মধ্যে শীর্ষ করদাতা হন। দীর্ঘ সময় ধরে করদাতা হওয়ার স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তাঁর পরিবারকে ‘কর বাহাদুর’ ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সিমিন রহমান লতিফুর রহমান-শাহনাজ রহমান দম্পতির মেয়ে। তিনি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) নির্বাহী সদস্য।

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের রয়েছে ১৩০ বছরের ব্যবসায়িক ঐতিহ্য। ওষুধ, ইলেকট্রনিকস, খাদ্য ও পানীয়, চা, ভোগ্যপণ্য, মিডিয়াসহ ৯টি খাতে গ্রুপের ব্যবসা রয়েছে। গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে ১৮ হাজারের বেশি কর্মী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
কারণ

নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

June 26, 2026
বৈঠক

শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব

June 26, 2026
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026

Latest News

কারণ

নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

বৈঠক

শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa