
আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ লারা নিজের ফেসবুক পেজে ট্রাম্পের একটি সাক্ষাতকারের ভিডিও পোস্ট করেছিলেন। ভিডিওটি সরিয়ে নিয়ে ক্যাটেলিন নামের একজন ফেসবুক থেকে ই-মেইল করে লারাকে জানিয়েছেন, ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ওপর জারি করা নিষেধাজ্ঞার আওতায় ট্রাম্পের কণ্ঠে কোন কিছু পোস্ট করা হলে তা সরিয়ে ফেলা হবে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে জানুয়ারি মাসে ট্রাম্পের সমর্থকরা তাণ্ডব চালানোর পর সামাজিক মাধ্যমের বিশাল প্রতিষ্ঠান ফেসবুক তাদের প্ল্যাটফর্মে ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ ঘোষণা করে।
ট্রাম্পের ছেলে এরিকের স্ত্রী লারা ভিডিও প্ল্যাটফর্ম রাম্বলে তার নিজস্ব অনলাইন শো ‘দ্য রাইট ভিউ’তে ওই সাক্ষাতকারটি পোস্ট করেন এবং নিজের ফেসবুক পেজে রাম্বলের লিংকটি জুড়ে দেন। পরবর্তীতে এটি সরিয়ে নেওয়ার পর ফেসবুক তাকে নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করে দিয়ে যে ই-মেইল পাঠায় সেটিরও ছবি তুলে লারা পোস্ট করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


