Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়ানোর প্রস্তাব
জাতীয়

ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়ানোর প্রস্তাব

By Saiful Islamসেপ্টেম্বর 29, 20221 Min Read

জুমবাংলা ডেস্ক : ‌‌ব্যবসায় পরিবেশের আরো উন্নতির লক্ষ্যে এবং তাদের প্রয়োজন বিবেচনায় ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা এক বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত করার প্রস্তাব দিয়েছে সরকারি-বেসরকারি সংলাপ প্লাটফর্ম বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)। বিল্ডের এ প্রস্তাব গ্রহণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
ট্রেড লাইসেন্স

Advertisement

বুধবার বিল্ডের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ওয়ার্কিং কমিটির ৯ম সভায় এ প্রস্তাব আনা হয়। বিল্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সচিবালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় যৌথ-সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)’র প্রেসিডেন্ট মো: সাইফুল ইসলাম।

বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম তার ‘ট্রেড লাইসেন্স-নিডস র‌্যাশনালাইজেশন অ্যান্ড সিম্পলিফিকেশন’ শীর্ষক উপস্থাপনায় ব্যবসায়ীদের প্রয়োজন বিবেচনায় ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা এক বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত করার এবং নবায়ন ফি কমানোর প্রস্তাব করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, তৈরি পোশাকবহির্ভূত খাতসমূহের আহ্বানে সাড়া দিয়ে আমাদের খাতভিত্তিক সাব-কন্ট্রাক্টিং রুল গঠন করতে হবে। তিনি ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমার প্রস্তাবে ইতিবাচক মত দেন।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) প্রেসিডেন্ট মো: সাইফুল ইসলাম বৈশ্বিক উত্তম চর্চাসমূহের সাথে সামঞ্জস্য রেখে ট্রেড লাইসেন্স ইস্যুর জন্য শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রকে বিবেচনায় নেয়ার অনুরোধ করেন।

সূত্র : বাসস

মায়ের মৃত্যুর পাঁচ মিনিট পর ছেলের মৃত্যু

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

জুন 20, 2026
Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

জুন 20, 2026
Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

জুন 20, 2026
Latest News
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa