Advertisement
জুমবাংলা ডেস্ক : ঈদযাত্রায় ৭ এপ্রিলের ট্রেনের অগ্রিম টিকিট নিতে অনলাইনে হিট করেছেন প্রায় এক কোটি ৩৮ লাখ গ্রাহক। তবে, ছয় হাজার ৩৭৩টি টিকিট অবিক্রিত রয়েছে।

বুধবার (২৭ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন ট্রেনের অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান সহজ ডটকমের প্রধান টেকনেশিয়ান সনদীপ দেবনাথ।

তিনি বলেন, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে অনলাইনে হিট করেছেন ৯৪ লাখ ১০ হাজার গ্রাহক। টিকিট বিক্রির দ্বিতীয় ধাপে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে হিট করেছেন ৪৩ লাখ ৮০ হাজার।

ঢাকা থেকে প্রতিদিন আন্তঃনগর ট্রেনের টিকিট ৩৩ হাজার। এর মধ্যে কোটায় বিক্রি হয় ৩০ হাজার ৮৮৯টি। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ২৪ হাজার ৫১৬টি টিকিট বিক্রি হয়েছে। ছয় হাজার ৩৭৩টি টিকিট অবিক্রিত রয়েছে।

এছাড়া সারা দেশে প্রতিদিন অনলাইনে ট্রেনের বিক্রিযোগ্য টিকিট সংখ্যা এক লাখ ৫৪ হাজার ১৪৯টি। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ৩৫ হাজার ২১টি টিকিট বিক্রি হয়েছে।

রেল কর্মকর্তারা বলছেন, ঢাকা, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, কক্সবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকার টিকিটের চাহিদা সবচেয়ে বেশি।

যেসব টিকিট অবিক্রিত রয়েছে সেগুলো অনলাইনেই বিক্রি হবে। বিক্রি না হওয়া টিকিটগুলো অগ্রিম টিকিট বিক্রি শেষে অনলাইনে দেখা যাবে। তখন যাত্রীরা প্রয়োজনমতো টিকিট সংগ্রহ করতে পারবেন।

৭ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে আগামীকাল ২৮ মার্চ। ৮ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ, ৯ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।

এ ছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি হবে।

অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ এপ্রিল থেকে। ৯ এপ্রিল পর্যন্ত অগ্রিম ফিরতি টিকিট বিক্রি হবে। ৩ এপ্রিল পাওয়া যাবে ১৩ এপ্রিলের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ১৯ এপ্রিল পর্যন্ত টিকিট পাওয়া যাবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.