Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ট্রেনের ধাক্কায় আহত হাতিটিকে আর বাঁচানো গেল না
Bangladesh breaking news চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

ট্রেনের ধাক্কায় আহত হাতিটিকে আর বাঁচানো গেল না

By Tarek HasanOctober 16, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হাতিটিকে বাঁচানো যায়নি। মঙ্গলবার বিকেলে চকরিয়ার ডুলাহাজারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালে হাতিটির মৃত্যু হয়।

ট্রেনের ধাক্কায় হাতি

বুধবার (১৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, ট্রেনের ধাক্কায় আহত হাতিটিকে মঙ্গলবার সকালে লোহাগাড়া উপজেলার চুনতি এলাকা থেকে ক্রেনের সাহায্য উদ্ধার করে একটি রিলিফ ট্রেন। পরে হাতিটিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, হাতিটির চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চেষ্টার পরও হাতিটির বাঁচানো যায়নি। বিকেল ৪টার দিকে হাতিটি মারা যায়।

এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘ডুলাহাজারার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ভেতরে হাতিটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।’

১৩ অক্টোবর রাত সাড়ে ৮টায় দোহাজারী-কক্সবাজার রেলপথের চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এলিফ্যান্ট ওভারপাসে (হাতি পারাপারের পথ) ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় হাতিটি। এরপর বন বিভাগ হাতিটিকে উদ্ধার করে চিকিৎসা দেয়। পরে হাতিটির চিকিৎসার জন্য চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক বিবেক চন্দ্র সূত্রকে প্রধান করে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

যে দুই কারণে আচমকা চাকরি হারালেন হাথুরুসিংহে

হাতিটির পেছনের ডান পা ভেঙে শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মেরুদণ্ডের স্ট্রাকচার, কোমর, ও মাথায় গুরুতর আঘাত পায়। হাতিটির বয়স আনুমানিক ৮ থেকে ১০ বছর।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘ধাক্কায়’ bangladesh, breaking news আর আহত গেল চট্টগ্রাম ট্রেনের ট্রেনের ধাক্কায় হাতি না বাঁচানো বিভাগীয় সংবাদ হাতিটিকে
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
শীত

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

February 4, 2026
বরিশালে তারেক রহমান

বরিশালে তারেক রহমানের জনসভা শুরু, নেতাকর্মীদের ঢল

February 4, 2026
নির্বাচন স্থগিত

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

February 4, 2026
Latest News
শীত

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

বরিশালে তারেক রহমান

বরিশালে তারেক রহমানের জনসভা শুরু, নেতাকর্মীদের ঢল

নির্বাচন স্থগিত

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ঢাকার তিন জ্যেষ্ঠ সাংবাদিক

দিল্লির আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গেলেন ঢাকার তিন জ্যেষ্ঠ সাংবাদিক

গাদ্দাফির ছেলে

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

মিল্টন সমাদ্দার

ফেসবুক পোস্টে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা মিল্টন সমাদ্দারের

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.