জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হয়েছে।

ট্রেনের বগি লাইনচ্যুত, বঙ্গবন্ধু সেতুতে রেল যোগাযোগ বন্ধ
প্রতীকী ছবি
Advertisement

এতে ঢাকার সাথে রাজশাহী রেল রুটের (বঙ্গবন্ধু সেতু) ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে উত্তরবঙ্গের সাথে প্রায় ১১ ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, রাত ১০টার দিকে ঢাকাগামী ৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস মৌচাক স্টেশন পার হলে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। মেইন লাইন ব্লক থাকায় ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ এখন পর্যন্ত বন্ধ রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোঃ শহীদুল্লাহ হিরো জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশন অতিক্রম করছিল। এসময় ট্রেনের ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধারকারী দল খবর দেওয়া হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শখ পূরণ করতে গিয়ে ১৮ কোটি টাকা দেনা!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.