নারীদের জন্য ঈদযাত্রা ভোগান্তিমুক্ত করতে সুচিন্তিত নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। নির্দেশনা অনুযায়ী ঈদযাত্রায় প্রতিটি ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা বরাদ্দ রাখার কথা বলা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) হাইকোর্ট থেকে এমন নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনায় বলা হয়, ঈদুল আজহার সময়ে নারীদের জন্য প্রতিটি ট্রেনে পৃথক একটি কামরা বরাদ্দ রাখতে হবে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।
আইনজীবীর তথ্যমতে, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুযায়ী প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা থাকার কথা।
আইন অনুযায়ী, ৫০ মাইলের বেশি ভ্রমণকারী ট্রেনের ক্ষেত্রে ওই কামরার সঙ্গে একটি শৌচাগার সংযুক্ত থাকার বিধান রয়েছে। সেখানে বিনা অনুমতিতে প্রবেশ করলে ১১৯ ধারায় জরিমানা আরোপের কথাও আইনে উল্লেখ আছে।
ওই দুই ধারার বাস্তবায়ন না হওয়ার প্রেক্ষাপটে ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন রিট করেন। পরে ১০ মার্চ হাইকোর্ট রুল জারি করেন।
রুলে আইনের বিধান অনুযায়ী যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
সেই বিচারাধীন রুলে সম্পূরক আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী মো. আজমল হোসেন খোকন।
আরও পড়ুনঃ
তিনি বলেন, আইনে আলাদা কামরার বিধান থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় ঈদে নারীদের ভোগান্তি লাঘবে এ আবেদন করা হয় এবং আদালত নির্দেশ দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


