Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঠাঁই মেলেনি পরিবারে : ধ*র্ষণে জন্ম নেওয়া শিশুসহ কুমারী মা’র জায়গা হলো যেখানে
জাতীয় বিভাগীয় সংবাদ

ঠাঁই মেলেনি পরিবারে : ধ*র্ষণে জন্ম নেওয়া শিশুসহ কুমারী মা’র জায়গা হলো যেখানে

By Sibbir OsmanAugust 19, 2019Updated:August 19, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : বগুড়ার ধুনট উপজেলায় ধ*র্ষণের পর জন্ম নেওয়া কোলের সন্তানসহ তার কুমারী মাকে মহিলা ও শিশু কিশোরী নিরাপদ আবাসনে (সেফহোম) পাঠানো হয়েছে। আদালতের আদেশে সোমবার সকাল ৯টার দিকে ধুনট থানা থেকে মা ও শিশুকে রাজশাহী সেফহোমে পাঠানো হয়।
ঠাঁই মেলেনি পরিবারে : ধ*র্ষণে জন্ম নেওয়া শিশুসহ কুমারী মা’র জায়গা হলো যেখানে

Advertisement

থানা সূত্রে জানা যায়, উপজেলার ছোট চিকাশি গ্রামের চপল ইসলাম প্রায় ১৭ বছর আগে একই এলাকার কৈয়াগাড়ি গ্রামের দেলোয়ারা খাতুনকে বিয়ে করে। তাদের দাম্পত্য জীবনে এক কন্যা সন্তানের জন্ম হয়। প্রায় ৩ বছর আগে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। তালাকপ্রাপ্ত হয়ে দেলোয়ারা খাতুন কিশোরী মেয়েকে কৈয়াগাড়ি গ্রামে বাবার বাড়িতে রেখে জীবিকার তাগিদে ঢাকায় পোশাক কারখানায় চাকরি নেয়। এ অবস্থায় মেয়েটি কৈয়াগাড়ি গ্রামে তার নানা রশিদ মন্ডলের বাড়ি থেকে স্থানীয় বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত। বিয়ের প্রলোভনে একই এলাকার রঘুনাথপুর গ্রামের বকুল হোসেন মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ২০১৮ সালের ১৫ এপ্রিল বকুল হোসেন মেয়েটির ঘরে ঢুকে ধ*র্ষণের সময় ধরে ফেলে নানা। ঘটনাটি প্রকাশ করার ভয় দেখিয়ে একই সময় নানা রশিদ মন্ডলও নাতনিকে ধ*র্ষণ করে।

ধ*র্ষণে মেয়েটি অন্তঃসত্ত্বা হলে তার বাবা বাদী হয়ে ২০১৮ সালের ৩ অক্টোবর বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। ওই মামলায় মেয়েটির নানা রশিদ মন্ডল ও প্রেমিক বকুল হোসেনকে আসামি করা হয়। এ অবস্থায় ধ*র্ষণের শিকার স্কুলছাত্রী ১ জানুয়ারি বাবার বাড়িতে পুত্রসন্তানের জন্ম দেয়। মামলার আসামি বকুল হোসেন ও রশিদ মন্ডল বর্তমানে বগুড়া কারাগারে আটক রয়েছে।

এদিকে সন্তান প্রসবের পর লোকলজ্জায় বাড়ি ছেড়ে মেয়েটি তার দাদির সাথে উপজেলার সোনাহাটা বাজার এলাকার একটি বাসায় ভাড়া থাকত। এ অবস্থায় ১৫ আগস্ট দুপুরের দিকে কোলের সন্তানসহ মাকে সোনাহাটা বাসা থেকে নিয়ে যায় দেলোয়ারা খাতুন। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সাবেক স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়। পুলিশ কোলের সন্তানসহ মেয়েটিকে শনিবার তার খালার বাড়ি থেকে উদ্ধার করে রবিবার বিকেলে বগুড়া আদালতে পাঠায়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আদালতের আদেশে কোলের সন্তানসহ ভিকটিমকে রাজশাহী মহিলা ও শিশু কিশোরী নিরাপদ আবাসনে (সেফহোম) পাঠানো হয়েছে। কোলের সন্তানসহ ভিকটিম তার মা নাকি বাবার নিকট থাকবেন তা ২৮ আগস্ট আদালত নির্ধারণ করবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

June 23, 2026
যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

June 23, 2026
Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

June 23, 2026

Latest News

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

Bus

বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

আওয়ামী লীগ

‘সবার ডিমেনশিয়া হলে হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে’

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa