জুমবাংলা ডেস্ক: ঈদুল আযহা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে পশুরহাটগুলোতে শেষ মূর্হুতে গরু-ছাগলের বেচাকেনা জমে উঠেছে।

Advertisement

হাটগুলোতে গতবারের মতো এবারও দেশি গরু বিক্রি হচ্ছে।আজ বেচাকেনা বাড়বে বলেও আশা বিক্রেতাদের।

শিবগঞ্জের গরু ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, দেশি জাতের গরুর চাহিদা বেশি। জেলার সর্ববৃহৎ গরুরহাট হিসেবে পরিচিত নেকমরদ, লাহিড়ী, খোচাঁবাড়ি, মাদারগঞ্জহাট। এছাড়াও  জেলার বিভিন্ন উপজেলার হাটগুলোতে গরু বিক্রি হচ্ছে। দেশের দূর-দূরান্ত  থেকে পাইকার ও ব্যাপারীরা ওইসব হাটে এসে গরু কিনে নিয়ে যান রাজধানীঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে।এ বছর এসব পশুরহাটে অপেক্ষাকৃত বেশি দেশি গরুর আমদানি হয়েছে।

লাহিড়ী হাটের গরু ব্যবসায়ী  মো: মাসুম বিল্লাহ জানান, হাটগুলোতে গরুর চাহিদা ব্যাপক বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের  চোখে আশার আলো সঞ্চারিত হচ্ছে। হাটগুলোতে বড় সাইজের গরু ১ লাখ  থেকে ৩ লাখ টাকা, মাঝারি ৫০  থেকে ৯০ হাজার টাকা,  ছোট ৩০ থেকে ৫০ হাজার এবং ছাগল ৭ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল  মোস্তাফিজুর রহমান জানান, আমরা জেলার বিভিন্ন সীমান্তে বিজিবি’র কড়া পাহাড়া বসিয়ে ছিলাম, যেন বিদেশী গরু সীমান্ত দিয়ে ঢুকতে না পারে। কারণ বিদেশী গরু প্রবেশ করলে দেশী গরুর চাহিদা ও দাম দুটোই কমে যায়। সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.