
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠায় দিল্লি ক্যাপিটালস। ক্রিস ওকস আর আবেশ খানের দাপটে চেন্নাইয়ের টপ অর্ডার ধসে পড়ে। রুতুরাজ (৫) আর ডু প্লেসিস (০) রানে ফেরেন। এরপর মঈন আলীর সঙ্গে ৫৩ রানের জুটি গড়েন সুরেশ রায়না। ২৪ বলে ৪ বাউন্ডারি আর ২ ওভার বাউন্ডারিতে ৩৬ রান করা মঈন রবিচন্দ্রন অশ্বিনের শিকার হলে জুটির অবসান হয়। চতুর্থ উইকেটে আম্বাতি রাইডুকে সঙ্গী করে আরেকটি দারুণ জুটি উপহার দেন রায়না।
মাত্র ৩২ বলে রায়না ফিফটি পূরণ। রায়ডু ১৬ বলে ২৩ রানে আউট হওয়ার আগে জুটিতে আসে ৬৩ রান। এর পরেই দুঃখজনকভাবে রান-আউট হয়ে যান ৩৬ বলে ৩ চার ৪ ছক্কায় ৫৪ রান করা রায়না। শেষদিকে রবীন্দ্র জাদেজা ১৭ বলে ৩ চারে অপরাজিত ২৬* এবং স্যাম কারান ১৫ বলে ৪ চার ২ ছক্কায় অপরাজিত ৩৪* রান করেন। ২০ ওভারে চেন্নাইয়ের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৮৮ রান। ২টি করে উইকেট নেন ক্রিস ওকস আর আবেশ খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



