Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ডাবল সেঞ্চুরি তুলে নিলেন ইমরুল কায়েস
খেলাধুলা

ডাবল সেঞ্চুরি তুলে নিলেন ইমরুল কায়েস

By Sibbir OsmanOctober 13, 20192 Mins Read

ইমরুল

Advertisement
স্পোর্টস ডেস্ক : এবারের জাতীয় লিগে প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন খুলনার ওপেনার ইমরুল কায়েস। ৪১২ রানের সময় নয় নম্বর উইকেট পতনের পরে এক প্রান্ত আগলে রেখে খেলছেন তিনি। দুর্দান্ত ব্যাটিং করে দলকে বড় লিড এনে দিয়েছেন ইমরুল। বর্তমানে ২০১ রানে অপরাজিত আছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। খুলনার লিড দাঁড়িয়েছে ২২৭ রান।

রুবেলের বিদায়ঃ দলীয় ৪১২ রানের মাথায় রুবেল হোসেনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান সোহরাওয়ার্দি শুভ। এরই সঙ্গে নিজের তৃতীয় উইকেট শিকার করেন তিনি। ২ রান করে রুবেলের বিদায়ে অলআউটের শঙ্কায় পড়ে খুলনা বিভাগ।

ইমরুলের সেঞ্চুরিঃ লাঞ্চের পর দ্রুত দুইটি উইকেট হারালেও খুলনার ত্রাণকর্তা হিসেবে এখনও ক্রিজে আছেন ইমরুল কায়েস। জাতীয় দলের এই ব্যাটসম্যান দারুণ ব্যাটিং করে তুলে নিয়েছেন এবারের এনসিএলে নিজের প্রথম সেঞ্চুরি।

রাজ্জাকের বিদায়ঃ দলীয় ৩২৮ রানের মাথায় আব্দুর রাজ্জাককে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন সোহরাওয়ার্দি শুভ। ৭ রান করে আলাউদ্দিন বাবুর হাতে ক্যাচ দিয়ে আউট হন খুলনার অধিনায়ক রাজ্জাক।

লাঞ্চের পর মইনুলের বিদায়ঃ লাঞ্চ বিরতি থেকে ফেরার পরই সপ্তম উইকেটের পতন ঘটেছে খুলনার। দলীয় ৩১১ রানের মাথায় সাজেদুল ইসলামের হাতে ক্যাচ বানিয়ে লোয়ার অর্ডার ব্যাটসম্যান মইনুল ইসলামকে সাজঘরে পাঠান রংপুরের সোহরাওয়ার্দি শুভ।

সেঞ্চুরির পথে ইমরুলঃ এক প্রান্তে ধারাবাহিকভাবে উইকেট পড়তে থাকলেও দায়িত্বশীল ব্যাটিং করে দলকে বড় পুঁজির পথে নিয়ে যাচ্ছেন জাতীয় দলের ব্যাটসম্যান ইমরুল কায়েস। এরই মধ্যে সেঞ্চুরির পথে অনেকটা এগিয়ে গেছেন তিনি। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৮০ রানে অপরাজিত ছিলেন এই বাঁহাতি। লাঞ্চের আগে ৭৪ রানের লিড পায় খুলনা বিভাগ।

ষষ্ঠ উইকেটের পতনঃ বেশিক্ষণ টিকতে পারেননি নতুন ক্রিজে আসা নাহিদুল ইসলামও। মাত্র ৬ রান করে আলাউদ্দিন বাবুর প্রথম শিকারে পরিণত হন তিনি। ফলে ২৭২ রানের সময় ষষ্ঠ উইকেটের পতন হয় খুলনার।

ব্যর্থ জিয়াউরঃ মাত্র ৬ রানের ব্যবধানে জিয়াউর রহমানকে মাহমুদুল হাসানের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান রবিউল হক। দলীয় ২৫০ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে খুলনা।

সৌম্যর বিদায়ঃ রংপুর বিভাগের বিপক্ষে আজ ৩ উইকেটে ১৯২ রান নিয়ে দিন শুরু করে খুলনা বিভাগ। খেলতে নেমে দলীয় ২৪৪ রানের মাথায় সৌম্য সরকারকে সাজঘর ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন রংপুরের পেসার শুভাশিষ রায়। সঞ্জিত সাহার হাতে ক্যাচ দিয়ে আউট হন সৌম্য (৩৬)।

এর আগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের এই ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয় রংপুর। জবাবে ব্যাটিং করতে নেমে তৃতীয় দিন ৩ উইকেটে ১৯২ রানে শেষ করে খুলনা।

সংক্ষিপ্ত স্কোরঃ

রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ- ২২৭/১০ (১০০.১ ওভার) (তানবির ৬৪, শুভ ৫০, নাঈম ৪৮; রাজ্জাক ৪/৮১)

খুলনা বিভাগ প্রথম ইনিংসঃ- ৪৫১/৯ (১৩৭ ওভার) (ইমরুল ২০১*, আল-আমিন ০*; শুভ ৩/৭৪)

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

June 25, 2026
নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

June 25, 2026
ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

June 25, 2026

Latest News

সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

Brazil

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি

Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

ফিফা

টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা

গোল্ডেন বুট

গোল্ডেন বুটের দৌড়ে মেসি–এমবাপ্পে–হালান্ড, কে এগিয়ে?

নেইমার

নেইমারকে নিয়ে সুখবর দিয়েও রহস্য রাখলেন আনচেলত্তি

মেসি-রোনালদো

যেখানে পেলে-ম্যারাডোনা-মেসি থাকবে সেখানে রোনালদোর জায়গা নেই

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa