
গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। তবে প্রথমার্ধে খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। কয়েকটি আক্রমণের চেষ্টা করলেও অ্যাতলেটিকোর রক্ষণভাগের কাছে তা আর গোলের মুখ দেখেনি।
দ্বিতীয়ার্ধে আরো গোছানো খেলা খেলতে শুরু করে জিদানের শিষ্যরা। এরই ধারাবাহিকতায় ৫৬ মিনিটে মেন্দির নিচু ক্রস থেকে দলকে ব্যবধান গড়ে দেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা। চলতি লিগ মৌসুমে এটি তার ১৩তম গোল।
এরপর আরও সুযোগ পেলেও গোল থেকে বঞ্চিত থাকতে হয়েছে রিয়ালকে। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
লা লিগায় এবারের আসরে ২২ ম্যাচে ১৪ জয়, ৭ ড্র ও এক হারে ৪৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল। আর এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে বার্সা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



