জুমবাংলা ডেস্ক: শারীরিক অবস্থা অবনতি হওয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানান। বর্তমানে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে তার।

ফাইল ছবি
Advertisement

অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী (অব.) গণমাধ্যমকে বলেন, ‘আজ সকাল সাড়ে ১০টায় জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। তিনি এখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার শারীরিক উন্নতির জন্য চিকিৎসা চলছে।’

এর আগে, ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় রোববার দুপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এরপরই তারা হাসপাতালে একটি সভা করেন।

গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেডিকেল বোর্ডে কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও ইনটেনসিভিস্ট চিকিৎসক আছেন।

সোনায় মোড়ানো ২০ হাজার টাকা কেজির আলোচিত সেই জিলাপির অর্ডার বন্ধ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.