
শুক্রবার বিকাল ৪টায় স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয়, বিষয়ভিত্তিক ও বিভাগীয় কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিশেষ অতিথি থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের পরিচালনায় সভায় সব কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব উপস্থিত থাকবেন।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠান সুন্দরভাবে করতে ড. খন্দকার মোশাররফকে আহ্বায়ক ও আব্দুস সালামকে সদস্য সচিব করে ১৩৪ সদস্যের জাতীয় কমিটি করা হয়। এতে স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যসহ কেন্দ্রীয় নেতারা রয়েছেন। এছাড়া পুরো কার্যক্রম তদারকিতে ৭ সদস্যের একটি স্টিয়ারিং কমিটিও করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



