Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে জিডিতে যেসব অভিযোগ স্ত্রীর, ৯৯৯ এ ফোন
জাতীয় স্লাইডার

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে জিডিতে যেসব অভিযোগ স্ত্রীর, ৯৯৯ এ ফোন

By Sibbir OsmanJanuary 6, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক: শারীরিক ও মানসিক নির্যাতন এবং হত্যার হুমকি প্রদানসহ বিভিন্ন অভিযোগ এনে আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ধানমন্ডি থানায় অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ধানমন্ডি থানায় এসে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে জিডি করেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করছেন ধানমন্ডি থানার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।

এসময় তিনি জানান, মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে থানায় জিডি করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে জিডিতে যেসব অভিযোগ স্ত্রীর, ৯৯৯ এ ফোন
ছবি: সংগৃহীত
Advertisement

এর আগে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা চান ডা. জাহানারা এহসান।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকাল সোয়া তিনটার দিকে ৯৯৯ এ ফোন করেন মুরাদের স্ত্রী। পুলিশের কনস্টেবল সমমর্যাদার একজন অপারেটর ফোন ধরেন।

মুরাদের স্ত্রী তাকে বলেন, ‘আমি ডা. জাহানারা। ধানমন্ডি থেকে বলছি। আমার স্বামী ডা. মুরাদ, এমপি মুরাদ।’

এসময় ‘আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি’ জানতে চাইলে মুরাদের স্ত্রী বলেন, আমার স্বামী কয়েকদিন ধরেই আমার সঙ্গে খারাপ আচরণ করছেন। কথায় কথায় আমাকে হুমকি ধমকি দিচ্ছেন। শারীরিক নির্যাতনের শিকার আমি। আমাকে বাঁচান। ও বলেছে আমাকে মেরে ফেলবে। আমাকে ও আমার সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমার ওপর এখন হাত তুলতে চেয়েছিল। আমাকে আপনারা বাঁচান। আমাকে উদ্ধার করুন। প্লিজ পুলিশ পাঠান, এখনি পুলিশ পাঠান।

৯৯৯ থেকে কল পেয়ে পরে ১৫ নম্বর সড়কের ওই বাসায় পুলিশ পাঠানো হয়।
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে জিডিতে যেসব অভিযোগ স্ত্রীর, ৯৯৯ এ ফোন
লিখিত অভিযোগে ডা. জাহানারা এহসান বলেন, বিবাদী ডা. মুরাদ হাসানের সঙ্গে বিগত ১৯ বছর যাবত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। বিবাহিত জীবনে আমাদের সংসারে একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। বিবাদী আমার স্বামী। তিনি বর্তমানে সরকারের সংসদ সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী। সাম্প্রতিক সময়ে তিনি (ডা. মুরাদ) কারণে অকারণে আমাকে এবং সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করিয়া আসিতেছে এবং হত্যার হুমকি প্রদান করিয়া আসিতেছে। আজ ০৬/০১/২০২২ তারিখ সময় অনুমান ০২:৪৫ ঘটিকার দিকে পূর্বের ন্যায় আমাকে এবং আমার সন্তানদের গালিগালাজ করে এবং মারধর করার জন্য উদ্যত হইলে আমি ৯৯৯-এ কল করিলে ধানমন্ডি থানা পুলিশ বাসার ঠিকানায় পৌঁছালে বিবাদী বাসা হইতে বাহির হইয়া যায়। আমি এমতাবস্থায় নিরাপত্তাহীনতায় আছি। বিবাদী আমাকে এবং আমার সন্তানদের যে কোনো সময়ে ক্ষতি সাধন করিতে পারে।

সম্প্রতি এক চিত্রনায়িকার সঙ্গে ডা. মুরাদের অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের এই সংসদ সদস্যকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৭ ডিসেম্বর তিনি পদত্যাগ করলে ওইদিন রাতেই তার পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। একইদিনে জামালপুর জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় মুরাদ হাসানকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় তাকে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বৃহস্পতিবার মুরাদ হাসানকে তার নিজ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।এ ছাড়া মুরাদের আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ বাতিলের বিষয়েও দলের পরবর্তী কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

গত ৯ ডিসেম্বর দিবাগত রাতে কানাডার উদ্দেশে দেশত্যাগ করেছিলেন তিনি। এরপর কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলেও তাকে সে দেশে ঢুকতে দেওয়া হয়নি।

সেখান থেকে তাকে দুবাইগামী একটি ফ্লাইটে তুলে দেওয়া হয়। কিন্তু দুবাইও তাকে ঢুকতে দেওয়া হয়নি বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। সেখানেও ব্যর্থ হওয়ার পর আর উপায় না পেয়ে দেশে ফিরে আসেন বিতর্কিত এ রাজনীতিক।

ট্রেন-প্লেন-লঞ্চসহ যেসব জায়গায় লাগবে টিকা সনদ, যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
প্রধানমন্ত্রী

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

June 29, 2026
কুমিল্লার শিক্ষার্থী

সংসদে প্রধানমন্ত্রীর সেলফিতে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

June 29, 2026
মন্ত্রী

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ : মন্ত্রী

June 29, 2026

Latest News

প্রধানমন্ত্রী

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কুমিল্লার শিক্ষার্থী

সংসদে প্রধানমন্ত্রীর সেলফিতে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

মন্ত্রী

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ : মন্ত্রী

সজারু

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে হেঁটে যাচ্ছে সজারু, জানুন ভাইরাল ভিডিওর আসল রহস্য

Primary

মাঠ নিশ্চিতের নির্দেশ, খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে

বিদ্যুত

বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা

পুলিশের শীর্ষ পর্যায়

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

দীপু মনি

হঠাৎ কারাগারে অসুস্থ দীপু মনি, আনা হলো ঢামেকে

পে-স্কেল বাস্তবায়ন

পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa