Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আইন-আদালত ডিআইজি পার্থ গোপালের জামিন নামঞ্জুর
আইন-আদালত জাতীয়

ডিআইজি পার্থ গোপালের জামিন নামঞ্জুর

By Saiful IslamSeptember 15, 20192 Mins Read

ডিআইজি পার্থ গোপালের জামিন নামঞ্জুর

Advertisement

জুমবাংলা ডেস্ক : ৮০ লাখ টাকাসহ গ্রেফতার সিলেট কারা কর্তৃপক্ষের ডিআইজি পার্থ গোপাল বণিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ আসামির জামিন নাকচের এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে জামিন আবেদন করেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ফারুক আহাম্মদসহ কয়েকজন আইনজীবী।

আদালতে জামিন শুনানিতে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, এ শহরে আমার (পার্থ গোপাল বণিক) গাড়ি-বাড়ি কিছু নেই। সারা জীবন (২০০২ সাল থেকে অদ্যাবধি) চাকরি করে একটি ফ্ল্যাট কেনার উদ্দেশে ওই টাকা জমিয়েছিলাম। কিন্তু দুর্নীতি দমন কমিশন (দুদক) বাসায় গিয়ে ধরে নিয়ে এসেছে।

দুদক বলছে, মানি লন্ডারিং করেছি। কিন্তু আমি (পার্থ গোপাল বণিক) এ টাকা স্থানান্তর, রূপান্তর কিংবা হস্তান্তর করিনি। এটা আমার বৈধ অর্থ।

অপরদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আসামির জামিনের বিরোধিতা করেন। শুনানিতে তিনি বলেন, মানি লন্ডারিংয়ের উপাদানগুলোর মধ্যে এক নম্বর উপাদান হল- ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ। আসামি সরকারি চাকরিজীবী। তার কাছে এত টাকা থাকে কীভাবে? আসামি তার আয়কর নথিতে ডেইরি ফার্ম করে এ টাকা উপার্জন করেছেন বলে দাবি করেছেন। তবে ১৫টি গরুর দুধ বিক্রি করে এত টাকা উপার্জন সম্ভব না। এটা ধরে নেয়ার যথেষ্ট কারণ আছে যে, ওই টাকা ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জিত। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নাকচের ওই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, আসামি পার্থ গোপাল বণিক সরকারি চাকরিতে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে ঘুষ গ্রহণের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত ৮০ লাখ টাকা অর্জন করেন এবং তা নিজের দখলে রাখেন। ওই অর্থের অবস্থান গোপন করে পাচারের উদ্দেশে তিনি নিজ আবাসিক বাসার কেবিনেটে লুকিয়ে রাখেন।

গত ২৯ জুলাই দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের আগের দিন ডিআইজি পার্থকে তার গ্রিণ রোডের বাসা থেকে টাকাসহ আটক করে দুদক।

মামলার পরপরই আসামিকে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্টের রুল

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa