Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় স্থায়ীভাবে বরখাস্ত হলেন ডিআইজি প্রিজন্স বজলুর রশীদ
জাতীয়

স্থায়ীভাবে বরখাস্ত হলেন ডিআইজি প্রিজন্স বজলুর রশীদ

By Saiful IslamDecember 30, 20213 Mins Read

জুমবাংলা ডেস্ক : ‘অবৈধ সম্পদ’ অর্জনের মামলায় সাময়িক বহিস্কৃত কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) বজলুর রশীদকে চাকরি থেকে এবার স্থায়ী বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুরিয়ারের মাধ্যমে স্ত্রীর কাছে ঘুষের কোটি টাকা পাঠানোর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
স্থায়ীভাবে বরখাস্ত হলেন ডিআইজি প্রিজন্স বজলুর রশীদ

Advertisement

বুধবার (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের শৃঙ্খলা-০১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সচিব মো. মোকাব্বির হোসেন প্রজ্ঞাপনে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বজলুর রশীদ ২০১৬ সালের ২৭ অক্টোবর থেকে ২০১৯ সালের ২০ অক্টোবর পর্যন্ত ডিআইজি প্রিজন্স পদে কর্মরত ছিলেন। ২০১৯ সালের ৬ অক্টোবর একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠে আসে। তাতে বলা হয়, স্ত্রী রাজ্জাকুন নাহারের নামে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে নিবন্ধিত মোবাইল সিম ব্যবহার করে বিভিন্ন সময় এসএ পরিবহনের মাধ্যমে ৩০টি রশিদে মোট ৯৮ লাখ ৩৫০ টাকা পাঠানো হয়েছে। এছাড়া এক জন সাংবাদিক তার কাছে ৫০ লাখ টাকা দাবি করলেও এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করায় সংবাদে উল্লেখ করা ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

এতে আরও বলা হয়, এ সংক্রান্ত কর্মকাণ্ড সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী অসদাচরণ হওয়ায় বজলুর রশীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয় এবং অভিযোগনামা ও অভিযোগ বিবরণী পাঠানো হয়। বজলুর রশীদ এ সংক্রান্ত শুনানিতে যেসব তথ্য দিয়েছেন, সেগুলো সন্তোষজনক না হওয়ায় তার বিরুদ্ধে তদন্ত বোর্ড গঠন করা হয়। সেই বোর্ডও তদন্ত শেষে বজলুর রশীদের বিরুদ্ধে অসদাচরণের অীভযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত বলে মতামত দেয়।

এরপর বজলুর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে এ বছরের ৬ অক্টোবর দ্বিতীয় কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। ১৮ অক্টোবর তিনি এর জবাব দেন। সেই জবাব সন্তোষজনক না হওয়ায় গুরুদণ্ড হিসেবে আগের সিদ্ধান্ত, তথা চাকরি থেকে স্থায়ী বরখাস্তের সিদ্ধান্ত বহাল রেখে গত ১ নভেম্বর এ বিষয়ে পরামর্শ দিতে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) অনুরোধ করা হয়।

পিএসসিও মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করায় তাকে কারা উপমহাপরিদর্শক (সাময়িক বরখাস্ত) পদ থেকে স্থায়ী বরখাস্তের মাধ্যমে গুরুদণ্ড দেওয়া হলো বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

গুরুদণ্ড পাওয়া ডিআইজি প্রিজন্স বজলুর রশীদ বর্তমানে জামিনে রয়েছেন। গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৯ সালের ২০ অক্টোবর তাকে দুদকে তলব করা হয়। জিজ্ঞাসাবাদে কিছু সম্পদের বৈধ উৎস দেখানে না পারায় ওই দিনই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাকে গ্রেফতার দেখানো হয়।

গত বছরের ২৬ আগস্ট এই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। ২ সেপ্টেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ আসামির উপস্থিতিতে এ অভিযোগপত্রটি গ্রহণ করেন। ২২ অক্টোবর মামলাটিতে বজলুর রশীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ১ বছর ৯ দিন কারাগারে থাকার পর গত বছরের ২৯ অক্টোবর জামিন পান বজলুর রশীদ। বর্তমানে মামলার বিচারকাজ চলছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

July 5, 2026
Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

July 5, 2026
সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

July 5, 2026

Latest News

মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

বন্যার সতর্কতা

৫ জেলায় বন্যার সতর্কতা

কমলাপুর স্টেশন

২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

NBR

অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জনগণের সাহস ও গৌরবের প্রতীক : প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৭১ যাত্রী

বোর্ডিং গেটে ৫ জন ধরার খবরে পালালেন ৭১ যাত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa