
মঙ্গলবার সন্ধ্যায় ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে ‘নন্দিত স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান’ গ্রন্থের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রকাশক কামরুল হাসান শায়ক। বইটি সম্পাদনা করেছেন ঢাকা বিভাগের ডিআইজি হাবিবুর রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার কাছে এসে ডিআইজি হাবিব বললেন, আপনাকে নিয়ে একটি বই লিখবো। আমি বললাম কী ধরনের বই লিখবেন? তখন তিনি বললেন, আপনার মুক্তিযুদ্ধ ও আপনার কর্মকাণ্ড নিয়ে। তখন আমি বললাম চলো আমার সঙ্গে।’
‘পরে আমার বন্ধুবান্ধব, আমার সঙ্গে যুদ্ধ করেছে এবং আমার আত্মীয়দের পরিচয় করিয়ে দিই। এরপর তিনি বিভিন্নজনের সঙ্গে কাজ শুরু করেন। বিভিন্ন মানুষকে নিয়ে তিনি অনেক কষ্ট করে দুঃসাহসিকতার সঙ্গে বইটি সমাপ্ত করতে পেরেছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাই।’
বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন, দুদকের পরিচালক ড. মোজাম্মেল হক খান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পুলিশ প্রধান ড. জাবেদ পাটোয়ারী, একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক সেলিনা হোসেন, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, র্যাবের প্রধান বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



