ছবি সংগৃহীত
Advertisement

স্পোর্টস ডেস্ক : বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। এবার ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজেও তার রেশ পড়ল। ফের কাঠগড়ায় আম্পায়ার্স কল। চেন্নাই টেস্টে তৃতীয় দিনের শেষ বেলায় ইংল্যান্ড অধিনায়ক জো রুট আম্পায়ার্স কলের সুযোগে নিশ্চিত আউট হওয়া থেকে বেঁচে যান। ফলে ক্ষুব্ধ ভারতীয় শিবির।

এই সিদ্ধান্ত মানতে না পেরে মাঠে থাকা আম্পায়ার নিতিন মেননের সঙ্গে আরো একবার তর্কে জড়িয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। চলতি সিরিজে নিতিনের সঙ্গে কোহালির ঝগড়া লেগেই আছে। সিরিজের প্রথম টেস্টেও আম্পায়ার নিতিনের সঙ্গে বিতর্কে জড়ান কোহলি।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের তখন ১৯ ওভার শুরু হবে। অক্ষর পটেলের প্রথম ডেলিভারি রুটের ভেতরের প্যাডে গিয়ে আঘাত করে। তবে ইংল্যান্ড অধিনায়ক ‘আম্পায়ার্স কল’এর সুযোগে নিশ্চিত আউট হওয়া থেকে বেঁচে যান। ফলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় ভারতীয় শিবির। কোহালি তো রীতিমত রেগে যান। শুধু তাই নয়, আম্পায়ার নিতিন মেননের সঙ্গে তর্কও জুড়ে দেন তিনি। টেলিভিশন রিপ্লে দেখে ড্রেসিংরুমে বসে ক্ষোভ দেখাতে শুরু করেন হেড কোচ রবি শাস্ত্রী।

অক্ষরের ডেলিভারি রুটের প্যাডে গিয়ে লাগলে ঋষভ পন্থ প্রথম কট বিহাইন্ডের আবেদন করেন। রিভিউয়ে দেখা যায় বল রুটের ব্যাটে লাগেনি। তবে তৃতীয় আম্পায়ার লেগ বিফোরের জন্য প্রযুক্তির সাহায্য নিলে দেখা যায় বল পরিস্কার স্টাম্পে গিয়ে আঘাত করছে। যদিও ইমপ্যাক্টের ক্ষেত্রে ‘আম্পায়ার্স কল’কে প্রাধান্য দেওয়ায় সেই যাত্রায় বেঁচে যান ইংলিশ অধিনায়ক।

আসলে আম্পায়ার প্রাথমিকভাবে নট-আউট দিয়েছিলেন কট বিহাইন্ডের আবেদনের ক্ষেত্রে। পরে এলবিডব্লিউ যাচাই করার সময়ে আম্পায়ারের সিদ্ধান্ত বজায় থাকায় বিতর্ক শুরু হয়। বিশেষজ্ঞ থেকে সাধারণ ক্রিকেটপ্রেমীদের ধারণা, রুটকে লেগ বিফোর আউট দেওয়া উচিত ছিল। কারণ তিনি অবধারিত আউট ছিলেন।

দিনের শেষে ২ রানে অপরাজিত আছেন রুট। ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে ইংল্যান্ড। এই টেস্ট জিততে হলে আরো ৪২৯ রান করতে হবে। যা এই স্পিনিং পিচে প্রায় অসম্ভব। এখন টেস্টের চতুর্থ দিন জো রুট ও তাঁর দল কতক্ষণ টিকে থাকতে পারে সেটাই দেখার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.