Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ডিএনসিসি’র অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় আড়াই লাখ টাকা জরিমানা
জাতীয়

ডিএনসিসি’র অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় আড়াই লাখ টাকা জরিমানা

By জুমবাংলা নিউজ ডেস্কJune 10, 2020Updated:June 10, 20204 Mins Read

ডিএনসিসি

Advertisement

জুমবাংলা ডেস্ক: এডিসের লার্ভা পাওয়ায় সংশ্লিষ্ট ভবন মালিকদের আড়াই লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের পঞ্চম দিনে আজ নগরীর ৫৪টি ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ৩ হাজার ৪৬২টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ১৫৩টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৯ হাজার ২৫৮টি বাড়ি/স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এডিস মশার লার্ভা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৪টি মামলায় মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যান্য বাড়ি ও স্থাপনার মালিককে সতর্ক করা হয়।

গত ৬ জুন থেকে আজ পর্যন্ত এই ৫ দিনে ৫৪টি ওয়ার্ডে মোট ৬৭ হাজার ৫৯২ টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ৮৫৪টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায় এবং ৪৬ হাজার ৮০১টি বাড়ি/স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এছাড়া এ ৫ দিনে মোট ৪ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চিরুনি অভিযান চলাকালে যেসব বাড়ি/স্থাপনায় এডিস মশার লার্ভা কিংবা এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছে, তার ছবি, ঠিকানা, মোবাইল নম্বরসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে একটি অ্যাপে সংরক্ষণ করা হচ্ছে। এর ফলে চিরুনি অভিযান শেষে ডিএনসিসির কোন কোন এলাকায় এডিস মশা বংশবিস্তার করে তার একটি ডাটাবেস তৈরি হবে। ডাটাবেস অনুযায়ী পরবর্তীতেও তাদেরকে মনিটর করা সহজ হবে।

আজ উত্তরা এলাকায় মোট ৬৯১টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ২১টিতে এডিস মশার লার্ভা এবং ৫৩৭টি স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ সময় ৩টি স্থাপনার মালিককে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মিরপুর-২ অঞ্চলের আজ মোট ২ হাজার ৮৬৬টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১৫টিতে এডিস মশার লার্ভা এবং ১ হাজার ৮১৭টি বাড়ি/স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ সময়ে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আজম মিরপুর সেকশন ১২ ও ১৩ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এডিস মশার লার্ভা পাওয়ায় ৬টি প্রতিষ্ঠানকে ৬টি মামলায় মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেন।

মহাখালী অঞ্চলের অধীনে আজ মোট ১ হাজার ৬৪৪টি বাড়ি/স্থাপনা পরিদর্শন করে ৫৪টিতে এডিস মশার লার্ভা এবং ৯১৩টি বাড়ি/ স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসান মহানগর প্রজেক্ট ও পশ্চিম রামপুরা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এডিস মশার লার্ভা পাওয়ায় ৩টি প্রতিষ্ঠানকে ৩টি মামলায় মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সাথে নোংরা ও এডিস মশার প্রজনন উপযোগী অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় আরও ৩১টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

মিরপুর-১০ অঞ্চলে ১ হাজার ৮০৭টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১৮টিতে এডিস মশার লার্ভা এবং ৮৫১টি বাড়ি/ স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালেহা বিনতে সিরাজ কল্যাণপুর খালপাড় ও নতুন বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এডিস মশার লার্ভা পাওয়ায় ৩টি প্রতিষ্ঠানকে ৩টি মামলায় মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

কারওয়ান বাজার অঞ্চলে মোট ১ হাজার ৯০১টি বাড়ি/স্থাপনা পরিদর্শন করে ১৩টিতে এডিস মশার লার্ভা এবং ১ হাজার ৬০৮টি বাড়ি/ স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়।

হরিরামপুর অঞ্চলে মোট ১ হাজার ৪৪২টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১৫টিতে এডিস মশার লার্ভা এবং ১ হাজার ১২১টি বাড়ি/স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন মোবাইল কোর্ট পরিচালনা করে এডিস মশার লার্ভা পাওয়ায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

দক্ষিণখান অঞ্চলে মোট ৯২৯টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ৯টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে বাড়ির মালিকদেরকে সতর্ক করে লার্ভা ধ্বংস করা হয়। এছাড়া ৭৭৩টি বাড়ি/ স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়।

উত্তরখান অঞ্চলে মোট ৮০৬টি বাড়ি/স্থাপনা পরিদর্শন করে ১৪টিতে এডিস মশার লার্ভা এবং ৫৭৩টি বাড়ি/ স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়।

ভাটারা অঞ্চলে মোট ৪৯৫টি বাড়ি/স্থাপনা পরিদর্শন করে ১২টিতে এডিস মশার লার্ভা এবং ৩৫৩টি বাড়ি/ স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়।

সাঁতারকুল অঞ্চলে মোট ৮৮১টি বাড়ি/স্থাপনা পরিদর্শন করে ১২টিতে এডিস মশার লার্ভা এবং ৭১২টি বাড়ি/ স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়।

উল্লেখিত সকল সম্ভাব্য এডিস মশার প্রজননস্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাপূর্বক কীটনাশক ছিটানো হয়েছে এবং জনসাধারণকে এবিষয়ে পরবর্তীতে সতর্ক থাকতে বলা হয়েছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa