জুমবাংলা ডেস্ক: অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ডিএমপির বিভিন্ন বিভাগে কর্মরত ১০ জন অতিরিক্ত উপপুলিশ কমিশনার এবং ৬ জন সহকারী পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে।

এর মধ্যে অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোল্লা তবিবুর রহমানকে মতিঝিল ট্রাফিক বিভাগে, অতিরিক্ত উপপুলিশ কমিশনার এবিএম জাকির হোসেনকে প্রটেকশন বিভাগে, অতিরিক্ত উপপুলিশ কমিশনার এ এস এম হাফিজুর রহমানকে গুলশান ট্রাফিক বিভাগে, অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিশাত রহমান মিথুনকে আইসিটি বিভাগে এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শহিদুল ইসলামকে লালবাগ ক্রাইম জোনে বদলি করা হয়েছে।
ডিএমপি

Advertisement

এছাড়া, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ফরিদ আহম্মেদকে প্রটেকশন বিভাগে, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহ কামালকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে, অতিরিক্ত উপপুলিশ কমিশনার সন্দীপ সরকারকে ইন্টেলিজেন্স অ্যান্ড এনালাইসিস বিভাগে এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ইলিয়াস হোসেনকে লজিস্টিকস বিভাগে বদলি করা হয়েছে।

অন্যদিকে, সরকারি পুলিশ কমিশনার শাহ আলমকে শাহবাগ জোন ট্রাফিক বিভাগে, সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল হালিমকে পল্লবী ক্রাইম জোনে, সহকারী পুলিশ কমিশনার মো. রাইসুল ইসলামকে কোতোয়ালি ট্রাফিক জোনে, সহকারী পুলিশ কমিশনার জায়েন উদ্দিন মোহাম্মদ যিয়াদকে চকবাজার ক্রাইম জোনে, সহকারী পুলিশ কমিশনার মো. নূর নবীকে শ্যামপুর ক্রাইম জোনে এবং সরকারি পুলিশ কমিশনার আরিফুল ইসলাম সরকারকে খিলগাঁও ক্রাইম জোনে বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের নামের তালিকা দেখতে  এখানে ক্লিক করুন।

জ্বালানি তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.