চাকরি ডেস্ক : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিজিকন টেকনোলজিস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘কাস্টোমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ’ পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

Advertisement
পদের নাম
কাস্টোমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ

পদসংখ্যা
এই পদে মোট ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাসসহ ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা প্রয়োজন। বিপিও ইন্ডাস্ট্রিজে কাজ করার অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হবে। সঙ্গে প্রার্থীর কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞান থাকতে হবে। ন্যূনতম ২১ থেকে অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের ঢাকায় নিয়োগ দেওয়া হবে।

বেতন স্কেল
পদটির জন্য বেতন ৯,৫০০/- টাকা

আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্তসহ অন্যান্য কাগজপত্র সঙ্গে নিয়ে মৌখিক পরীক্ষার জন্য শনিবার থেকে বৃহস্পতিবার যেকোনো দিন নিম্নোক্ত ঠিকানায় সকাল সাড়ে ৯টার মধ্যে উপস্থিত হতে হবে। সিভি ই-মেইল করতে পারেন (career@digicontechnologies.com) এই ঠিকানায়।

ঠিকানা : ৪র্থ তলা, রাজউক ট্রেড সেন্টার, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা।

মৌখিক পরীক্ষার শেষ তারিখ ১৩ আগস্ট, ২০১৯।

সূত্র : বিডিজবস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google