Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘ডিজিটাল বাংলাদেশ’ বিশ্বের চতুর্থ বৃহত্তম ইন্টারনেট ‘সংযোগহীন’ জনসংখ্যার দেশ
জাতীয়

‘ডিজিটাল বাংলাদেশ’ বিশ্বের চতুর্থ বৃহত্তম ইন্টারনেট ‘সংযোগহীন’ জনসংখ্যার দেশ

By Saiful IslamFebruary 11, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : যুক্তরাজ্যভিত্তিক তথ্য-প্রযুক্তি সেবা ও মূল্যায়নকারী প্রতিষ্ঠান গ্লোবাল ডেটা রেফারেন্স লাইব্রেরি-র ২০২৩ সালের ‘গ্লোবাল ডিজিটাল ওভারভিউ রিপোর্ট’ বলছে, বর্তমানে বাংলাদেশে প্রায় সাড়ে ১০ কোটিরও বেশি মানুষ ইন্টারনেট সুবিধার ‘বাইরে’ অবস্থান করছে। সংস্থাটির তথ্যমতে, বিপুল এ সংখ্যার জনগণ ইন্টারনেট সেবা-বঞ্চিত থাকার ফলে সরকারের ২০১০ সালের ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ এখন অবস্থান করছে বিশ্বের চতুর্থ বৃহত্তম ইন্টারনেট ‘সংযোগহীন’ জনসংখ্যা দেশ হিসেবে।

‘ডিজিটাল বাংলাদেশ’ বিশ্বের চতুর্থ বৃহত্তম ইন্টারনেট ‘সংযোগহীন’ জনসংখ্যার দেশ

Advertisement

প্রতিবেদন বলছে, বাংলাদেশে ১০ কোটি ৫১ লাখ ৩৮ হাজার মানুষ ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত ইন্টারনেট সুবিধার বাইরে রয়েছে। যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৬১.১ শতাংশ। ফলে বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগহীন জনসংখ্যার দিক থেকে চতুর্থ বৃহৎ জনগোষ্ঠীর তালিকায় রয়েছে বাংলাদেশে।

তবে প্রতিবেদনের তথ্য বলছে বাংলাদেশে বেড়েছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। দেশে ২০২২ সালের শুরুতে ইন্টারনেট সুবিধার বাইরে ছিল ১১ কোটি ৪৫ লাখ মানুষ; যা মোট জনসংখ্যার প্রায় ৬৮.৫ শতাংশ। এছাড়াও গত বছর দেশে প্রায় ৯৪ লাখের বেশি মানুষ ইন্টারনেট সুবিধার আওতায় এসেছে।

প্রকাশিত প্রতিবেদন বলছে, সর্বাধিক সংখ্যক মানুষ ইন্টারনেট সংযোগের বাইরে রয়েছে ভারতে। সেখানে এ বছরের শুরুতে ইন্টারনেট সুবিধার বাইরে ছিল ৭৩ কোটির বেশি মানুষ। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চীন; যেখানে ইন্টারনেট সংযোগের বাইরে রয়েছে প্রায় সাড়ে ৩৭ কোটি মানুষ।

অন্যদিকে যুক্তরাষ্ট্র-ভিত্তিক প্রতিষ্ঠান ওকলার র্যাঙ্কিং বলছে, ইন্টারনেটের গতিতে পাক-ভারতের সাথেও পারছে না বাংলাদেশ। তারা বলছে, বিগত বছরের নভেম্বরে মোবাইল ইন্টারনেটের গড় গতিতে বিশ্বের ১৪২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১১৯তম।

ওকলা বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেটের গতি কেমন, তা তুলে ধরে মাসভিত্তিক ‘স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স’ নামে একটি প্রতিবেদন প্রকাশ করে। ২০২১ সালে এ প্রতিবেদনে বাংলাদেশ তালিকার শেষ দিকে ছিল। তালিকায় বাংলাদেশের পেছনে অবস্থান ছিল জিম্বাবুয়ে, ফিলিস্তিন, ভেনেজুয়েলা ও আফগানিস্তানের মতো দেশের।

ওকলার তথ্য বলছে, বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে গড় ডাউনলোড গতি ছিল ১৩ দশমিক ৯৫ এমবিপিএস (মেগাবিট প্রতি সেকেন্ডে), যা এক বছর আগে একই মাসে ছিল ১০ দশমিক ৪২ এমবিপিএস। দেশে আপলোডের গতি ছিল ৮ এমবিপিএসের নিচে, যা বেড়ে ৯ এমবিপিএস ছাড়িয়েছে। ২০২১ সালের নভেম্বরে ১৩০তম অবস্থান ছিল বাংলাদেশের। নতুন অবস্থানে সেখান থেকে উন্নতি ১১ ধাপ।

তবে দেশের ইন্টারনেট অপারেটররা বলছেন, তারা সেবার মান বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে বড় পদক্ষেপটি হলো তরঙ্গ কেনা। অপারেটরগুলো প্রায় ১৮ হাজার কোটি টাকার তরঙ্গ কেনে ২০২১ ও ২০২২ সালের মার্চ পর্যন্ত। তারা এই তরঙ্গের বড় অংশ নেটওয়ার্কে বসিয়েছে। পাশাপাশি অপারেটরগুলো টাওয়ার নামে পরিচিত বেজ ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) বাড়িয়েছে। টাওয়ারগুলো অপটিক্যাল ফাইবার কেবল (বিশেষ তার) দিয়ে সংযুক্তও করা হচ্ছে বলেও জানায় তারা।

ওকলার তথ্যমতে, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের পেছনে আছে নেপাল (১২১) ও আফগানিস্তান (১৪২তম) মোবাইল ইন্টারনেটে গতির দিক দিয়ে। ভারত ১০৫, পাকিস্তান ১১৪, শ্রীলঙ্কা ১১৮ ও মালদ্বীপ ২২তম অবস্থানে রয়েছে। তালিকার শীর্ষে আছে কাতার, তাদের গড় ডাউনলোড গতি ১৭৬ এমবিপিএস বলেও জানায় তারা।

ওকলার হিসেবে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০২তম। ব্রডব্যান্ডে বাংলাদেশের গড় ডাউনলোড গতি ৩৪ দশমিক ৮৫ এমবিপিএস এবং আপলোড গতি ৩৭ দশমিক ৪১ এমবিপিএস। ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে বাংলাদেশের পেছনে আছে শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান ও আফগানিস্তান। আর এগিয়ে আছে ভারত।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য বলছে, দেশে নভেম্বর শেষে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারী সাড়ে ১২ কোটিতে দাঁড়িয়েছে। এদের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক প্রায় ১ কোটি ১৬ লাখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তারকা রেস্টহাউস

৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার

July 3, 2026
Tuku

জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : টুকু

July 3, 2026
এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

July 3, 2026

Latest News

তারকা রেস্টহাউস

৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার

Tuku

জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : টুকু

এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

ভিসা

ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিলো ভারতীয় হাইকমিশন

PM

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, থাকবেন প্রধানমন্ত্রী

Army

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

Logo

বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি আবেদনের তারিখ ঘোষণা, যেভাবে করবেন

এইচএসসি পরীক্ষার্থী

বিশেষ আয়োজনে শনিবার পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

Doctor

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি চিকিৎসক, ভিডিও ভাইরাল

SSC

এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের ঘিরে বোর্ডের জরুরি নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa