Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ডিসির ডিজিটাল মামলায় কারাগারে কিশোরগঞ্জের এক সাংবাদিক
জাতীয়

ডিসির ডিজিটাল মামলায় কারাগারে কিশোরগঞ্জের এক সাংবাদিক

By Mohammad Al AminDecember 30, 2020Updated:December 30, 20203 Mins Read

ডিসির ডিজিটাল মামলায় কারাগারে কিশোরগঞ্জের এক সাংবাদিক

Advertisement

জুমবাংলা ডেস্ক: জেলা প্রশাসকের (ডিসি) ডিজিটাল আইনের মামলায় কিশোরগঞ্জের একজন সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে৷ ওই সাংবাদিক ফেসবুক লাইভে জেলা প্রশাসনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে৷ খবর ডয়চে ভেলের।

আটক সাংবাদিকের নাম আকিব হৃদয়৷ তিনি ‘প্রতিদিনের সংবাদ’ নামে একটি দৈনিকের কিশোরগঞ্জ প্রতিনিধি৷ এছাড়া তিনি ‘আনন্দ টিভি’ এবং ‘দেশ টাইম’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালেরও সাংবাদিক বলে জানা গেছে৷

গেল সোমবার (২৮ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে শহরের সার্কিট হাউজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত তাকে মোটরবাইকসহ আটক করে পাঁচ হাজার টাকা জরিমানা করে৷

পরে বিকেলের দিকে আকিব ফেসবুক লাইভে অভিযোগ করেন, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেটকে ‘স্যার’ না বলে ‘ভাই’ বলায় তাকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়৷ আর সাংবাদিক পরিচয় দেয়াতে তারা ক্ষুব্ধ হন৷

এরপর ওই রাতেই ডিসি সারোয়ার মুর্শেদ চৌধুরী নিজে বাদি হয়ে ডিজিটাল আইনে থানায় মামলা করেন৷ রাতেই তাকে উকিল পাড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়৷ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করলে কারাগারে পাঠান বিচারক৷

ডিসির অভিযোগ, তার (আকিব) কোনও ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছিলো না৷ এমনকি সে মাস্কও পরেনি৷ ফলে আইন অনুযায়ী জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত৷ কিন্তু এরপর সে ডিসি অফিসের সামনে গিয়ে ফেসবুক লাইভে বলে, ম্যাজিস্ট্রেটকে স্যার না বলায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ সে আরও অবমাননাকর কথা বলেছে৷ তার অভিযোগ মিথ্যা৷ এ ধরনের কোনও ঘটনা ঘটেনি৷ সে লাইভে আরও বলে, ডিসিকে আমরা ভাই বলব না তাহলে কী বলব? বাবা বলব, ডিসি আব্বা বলব।

জেলা প্রশাসকের মতে, সে যেহেতু ফেসবুকে জেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন করছে তাই ডিজিটাল আইনে মামলা করা ছাড়া আর কোনও উপায় ছিলো না৷

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমি সাংবাদিকদের সাথে বৈঠক করেছি৷ তারাও আমার সাথে একমত হয়েছেন৷

এই মামলায় আরও দুইজনকে আসামি করা হয়েছে৷ তারা হলেন, মোস্তাফিজুর রহমান ও সারোয়ার হোসেন রনি৷ তারাও আকিবের সঙ্গে ফেসবুক লাইভে ছিলেন বলে অভিযোগ করা হয়েছে৷

ফেসবুক লাইভে আকিব দাবি করেন, তার হেলমেট ও মাস্ক ছিলো৷ ড্রাইভিং লাইসেন্স ছিল না৷ আর তাকে প্রথমে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ডের কথা বলা হয়৷ পরে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়৷ সে আরও অভিযোগ করে যে, তাকে বার বার বলা হচ্ছিল, সাংবাদিকদের আমরা বেশি জরিমানা করি৷

কিশোরগঞ্জ প্রেসক্লাব এখন তালাবদ্ধ৷ কমিটিও ভেঙে দেয়া হয়েছে৷ সাংবাদিকদের দুই গ্রুপের দ্বন্দ্বে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এই মাসের প্রথম দিকে সেখানে জেলা প্রশাসন তালা লাগিয়ে দেয়া হয়।

তবে প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ উল্লাহ বলেন, এখানে দুই পক্ষই বাড়াবাড়ি করেছে৷ আমার মনে হয় ডিজিটাল আইনে মামলা করে তাকে কারাগারে না পাঠিয়েও বিষয়টির সমাধান করা যেত৷ আমাদের সাথে এ নিয়ে প্রশাসনের বৈঠক হয়েছে৷

আকিবের বাবা বাচ্চু খান বলেন, তাদের স্যার না বলায় তাকে সর্বোচ্চ জরিমানা করা হয়েছে৷ প্রতিহিংসা আর ক্ষমতা দেখাতেই ডিজিটাল আইনে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে৷ নয়তো একজন ডিসি সরাসরি মামলা করবেন কেন?

তিনি আরও বলেন, আমার ছেলে ডিসি অফিসের সবাইকে চিনত৷ সে কারণেই হয়তো মটর সাইকেল থামানোর পর ভাই বলেছে৷

আকিবের ফেসবুস পোস্টের একটি ছবিতে দেখা যায় যে কয়েকদিন আগে তিনি ডিসিকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানিয়েছেন৷ স্থানীয় কয়েকজন সাংবাদিকও জানান, আকিবের সঙ্গে জেলা প্রশাসনের অনেকেরই সখ্য ছিল৷

আকিব গত তিন বছর ধরে ‘প্রতিদিনের সংবাদ’ এর কিশোরগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত৷ পত্রিকাটি ঢাকার তেজগাঁ এলাকা থেকে প্রকাশিত হয়৷

পত্রিকাটির সহ সম্পাদক ও অনলাইন ইনচার্জ রিহাব মাহমুদ জানান, আকিব আমাদের ঘটনার পর পরই জানিয়েছিলেন যে সে ম্যাজিস্ট্রেটটদের স্যার না বলায় তাাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ আমরা এ নিয়ে খবরও প্রকাশ করেছি৷ বিষয়টি আমরা এখন পর্যবেক্ষণ করছি৷

ডিজিটাল আইনের মামলায় কারাগারে পাঠানো এই আইনটির অপব্যবহারের আরেকটি উদাহরণ বলে মনে করেন মানবাধিকার কর্মী নূর খান৷

তিনি বলেন, আমাদের কাছে এ পর্যন্ত ওই ঘটনায় যেসব তথ্য রয়েছে তাতে বিষয়টি আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান করা যেত৷ তা না করে এই আইনটি হয়রানির উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলেই মনে হচ্ছে৷

এর মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে বলে তিনি মনে করেন৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

June 28, 2026
health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

June 28, 2026
ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

June 28, 2026

Latest News

নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

শেখ হাসিনা

এ বছরই আমি দেশে ফিরব : শেখ হাসিনা

ডিএমপি

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া : ডিএমপি

BCS

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন

pmo

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

১০০০ ও ৫০০ টাকা

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি মাহবুব উদ্দিন খোকনের

শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

Income-Tax

করমুক্ত আয়সীমা নিয়ে সুংসবাদ দিলো সরকার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa