Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home রাষ্ট্রপতির কাছে ডিসি সুলতানা পারভীনের ক্ষমার আদেশ বাতিলের আহ্বান
জাতীয়

রাষ্ট্রপতির কাছে ডিসি সুলতানা পারভীনের ক্ষমার আদেশ বাতিলের আহ্বান

By Saiful IslamNovember 29, 20213 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : সাংবাদিক নির্যাতনের দায়ে দণ্ডপ্রাপ্ত কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনের দণ্ড বাতিলের আদেশের খবরে গভীর উদ্বেগ জানিয়েছে ও বিস্ময় প্রকাশ করেছে বিএফইউজে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। একইসঙ্গে রাষ্ট্রপতির কাছে এই ক্ষমার আদেশ বাতিলেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত বিএফইউজে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এক সভায় এ আহ্বান জানানো হয়। সংগঠনের দফতর সম্পাদক সেবীকা রানীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংবাদিক নির্যাতনের দায়ে দণ্ডপ্রাপ্ত কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনের দণ্ড বাতিলের আদেশে সাংবাদিক সমাজ বিস্মিত। সাংবাদিক নির্যাতনকারীকে ক্ষমা করায় গণমাধ্যমে চরম ক্ষোভ বিরাজ করছে। তাই বিএফইউজে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতারা এই আদেশ বাতিলের আহ্বান জানাচ্ছে।

সভায় বিএফইউজে নেতারা বলেন, এ ঘটনায় সাংবাদিক নির্যাতনকে উৎসাহিত করা হয়েছে, যা কোনোভাবেই গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে কাম্য নয়। এটি গণতান্ত্রিক রীতিনীতি ও মানবাধিকার পরিপন্থি।

বিএফইউজে’র সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহাসচিব দীপ আজাদ, সহ-সভাপতি মধুসূদন মণ্ডল, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, দফতর সম্পাদক সেবীকা রানী, নির্বাহী পরিষদ সদস্য শেখ নাজমুল হক সৈকত, আঙ্গুর নাহার মন্টিসহ ঢাকাস্থ নেতারা।

এর আগে, বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে গত বছরের ১৩ মার্চ গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে মাদক রাখার অভিযোগে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আরিফুলের পরিবারের অভিযোগ, কুড়িগ্রামের ওই সময়কার ডিসি সুলতানা পারভীনের নির্দেশেই আরিফুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।

ওই ঘটনা তুমুল সমালোচনার জন্ম দেয়, বিষয়টি উচ্চ আদালতেও গড়ায়। পরে কুড়িগ্রামের আদালত রিগানকে জামিন দেন। অভিযোগের সত্যতা পাওয়ার পর ডিসি সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলামকে কুড়িগ্রাম থেকে সরিয়ে দেয় সরকার। পরে ২০২০ সালের ১৯ মার্চ ডিসি সুলতানা পারভীন, সাবেক তিন সহকারী কমিশনারসহ ৩৫-৪০ জনের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দায়ের করেন সাংবাদিক আরিফুল। হাইকোর্ট ওই অভিযোগ মামলা হিসেবে রেকর্ডের নির্দেশ দেওয়ার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতে তাকে দেওয়া সাজা স্থগিত করেন।

এরপর ২৬ মার্চ সুলতানা পারভীনসহ তার কার্যালয়ের সাবেক তিন জন সহকারী কমিশনারের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালায় ‘অসদাচরণ’-এর অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয় ‘কারণ দর্শাও’ নোটিশ দিলে সুলতানা পারভীন লিখিত জবাব দাখিল করে ব্যক্তিগত শুনানি চান। ওই বছরের ৯ অগাস্ট শুনানিতে হাজির হয়ে তিনি যে মৌখিক বক্তব্য ও লিখিত জবাব দেন, তা ‘সন্তোষজনক বিবেচিত না হওয়ায়’ বিভাগীয় মামলাটি তদন্তের জন্য তদন্ত বোর্ড গঠন করা হয়।

তদন্ত বোর্ডের প্রতিবেদন এবং অন্যান্য কাগজপত্র পর্যালোচনা করে সুলতানা পারভীনকে গুরুদণ্ড দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়। এরপর চলতি বছরের ৮ জুন তাকে দ্বিতীয় কারণ দর্শাও নোটিশ দেয় মন্ত্রণালয়। সুলতানা পারভীন ২২ জুন তার লিখিত জবাব দেন। বিচার-বিশ্লেষণ শেষে ১০ আগস্ট তার বেতন বৃদ্ধি দুই বছরের জন্য স্থগিত রাখার ‘লঘুদণ্ড’ দেওয়া হয়।

পরে জনপ্রশাসন মন্ত্রণালয়েরই ২৩ নভেম্বরের আরেক প্রজ্ঞাপনে বলা হয়, ডিসি সুলতানা তার ওপর অরোপিত লঘু দণ্ডাদেশ মওকুফের জন্য গত ৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতি বরাবর আবেদন করলে রাষ্ট্রপতি সদয় হয়ে তার আপিল আবেদন বিবেচনা করে তার দণ্ডাদেশ বাতিল করে তাকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দিয়েছেন। এ কারণে বিভাগীয় মামলায় দুই বছররের জন্য বেতন বৃদ্ধি স্থগিত সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১০ অগাস্টের প্রজ্ঞাপনটি বাতিল করে তাকে অভিযোগের দায় থেকে অব্যাহতি প্রদা দেওয়া হলো।

কুড়িগ্রামের আলোচিত সেই ডিসি সুলতানা পারভীনকে ক্ষমা করলেন রাষ্ট্রপতি

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Both

ঘরে বসেই যেভাবে জানবেন আপনার কেন্দ্র ও বুথ নম্বর

February 6, 2026
সৌদি

হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি

February 6, 2026
পোস্টাল ব্যালট

দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

February 6, 2026
Latest News
Both

ঘরে বসেই যেভাবে জানবেন আপনার কেন্দ্র ও বুথ নম্বর

সৌদি

হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি

পোস্টাল ব্যালট

দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

ভূমিকম্পে কেঁপে উঠল

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ ৫ দেশ

ডিএমপি কমিশনার

পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনার সামনে ডিএমপি কমিশনার

চাঁদাবাজি

‘আমরা চাঁদাবাজি করি না, কাউকেই চাঁদাবাজি করতে দেবো না’

জীবন

আমি জীবন দিতে রাজি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই

পে-স্কেল বাস্তবায়নের দাবি

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ

সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির বিষয়ে নতুন নির্দেশনা বিটিআরসির

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.