Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ডিসেম্বরের মধ্যে তারের জঞ্জালমুক্ত ডিএসসিসির ঘোষণা মেয়র তাপসের
জাতীয়

ডিসেম্বরের মধ্যে তারের জঞ্জালমুক্ত ডিএসসিসির ঘোষণা মেয়র তাপসের

By Sibbir OsmanAugust 10, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক : আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে তারের জঞ্জাল সরাবেন বলে বলে ঘোষণা দিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
ডিসেম্বরের মধ্যে তারের জঞ্জালমুক্ত ডিএসসিসির ঘোষণা মেয়র তাপসের

Advertisement

আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর মহিলা কলেজে গভর্নিং বডির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র এ কথা বলেন।

তিনি বলেন, আমরা বহির্বিশ্বে গিয়ে দেখি, আকাশের দিকে তাকালে কোনো বাধা নেই। কিন্তু ঢাকা শহরে যখন আসি তখন দেখি শুধু বাধা আর বাধা, তারের জঞ্জাল। বহির্বিশ্বে গিয়ে আমরা তার সৌন্দর্য উপভোগ করে বলি, আহা কী সুন্দর! ঢাকায় এসে বলি, এত কেন জঞ্জাল আর জঞ্জাল! উপরে অবর্জনা, নিচেও আবর্জনা। তাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসনিক সংস্কার করছে। প্রশাসনিক সংস্কারের মাধ্যমে সংস্থার আবর্জনা, জলাবদ্ধতার আবর্জনা, বর্জ্যের আবর্জনাসহ উপরের দিকের তারের আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করেছে। আমরা সব তার অপসারণ করব। সেটা কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের হোক বা কোনো সরকারি সংস্থার হোক। পর্যায়ক্রমে সব তার অপসারণ করা হবে। শুধু আবশ্যকীয় তার ছাড়া আমরা সব তার অপসারণ করব। এই কার্যক্রম চলমান আছে, চলমান থাকবে।

আজকেও একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চালিয়ে যাচ্ছে জানিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, এখানে শিথিলতার কোনো সুযোগ নেই। আমাদের লক্ষ্য আগামী ডিসেম্বরের মধ্যেই তারের জঞ্জালমুক্ত একটি ঢাকা নগরী ঢাকাবাসীকে উপহার দেয়া।

উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলা রোধে সিটি করপোরেশনের উদ্যোগ সম্পর্কে মেয়র বলেন, প্রতিটি ওয়ার্ডে একটি নির্ধারিত স্থানে বা অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে (এসটিএস) আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা বাসাবাড়ি ও গৃহস্থালি থেকে সন্ধ্যা ৬টা হতে রাত ১০টার মধ্যে নিয়ে সব বর্জ্য নিয়ে আসছে। রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে সেখান থেকে সব বর্জ্য কেন্দ্রীয় ভাগাড়ে নিয়ে যাচ্ছে ।

নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, দিনের বেলায় রাস্তায় উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলবেন না। আপনারা দিনের সব বর্জ্য সংরক্ষণ করে রাখুন, সন্ধ্যা ৬টার পর হতে তা আমাদের প্রাথমিক বর্জ্য সেবা সংগ্রহ সেবাদানকারী (প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার – পিসিএসপি) প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মীর কাছে হস্তান্তর করুন। ৭৫টি ওয়ার্ডে ৭৫টি পিসিএসপিকে আমরা নতুন করে নিবন্ধন দিয়েছি, নিয়োগ দিয়েছি। তারা ঈদ-উল-আযহার পর থেকে কার্যক্রম আরম্ভ করেছে। আর দিনের বেলা কেউ রাস্তায় বা উন্মুক্ত স্থানে বর্জ্য ফেললে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa