শ্রীলঙ্কার উপকূলের কাছে ডুবতে থাকা একটি ইরানি জাহাজ থেকে অন্তত ৩০ জনকে উদ্ধার করেছে দেশটির সামরিক বাহিনী। বুধবার পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ।

এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ইরানি জাহাজ থেকে বিপদসংকেত পাওয়ার পরই উদ্ধার অভিযানে নামে শ্রীলঙ্কা নৌবাহিনী।
পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ বিস্তারিত তথ্য না দিলেও বলেছেন, পরিস্থিতি অনুযায়ী শ্রীলঙ্কা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আরও পড়ুনঃ কারিগরি শিক্ষাকে চাহিদাভিত্তিক করতে হবে: শিক্ষামন্ত্রী
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের গলের উপকূলের কাছে জাহাজটি বিপদসংকেত পাঠায়। আহতদের গলে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


