Advertisement

ডেঙ্গু আক্রান্ত এক পথশিশুকে হাসপাতালে ভর্তি না তাড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই পথশিশু নাহিদকে (৭) প্রচণ্ড জ্বর নিয়ে মঙ্গলবার রাত থেকে বুধবার (৩১ জুলাই) দুপুর পর্যন্ত রাজধানীর গাবতলীর বাসস্ট্যান্ডে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসলে একটি বেসরকারি টেলিভিশনের চ্যানেলের দুই সাংবাদিক ঘটনার অনুসন্ধানে যান রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। তখন ওই দুই সাংবাদিকের উপর ক্ষিপ্ত হন কয়েকজন কর্তব্যরত চিকিৎসক। তারা সাংবাদিকদ্বয়কে লাঞ্ছিতও করেন।

ওই শিশুর পরিবারের অভিযোগ, অন্য পথশিশু ও টার্মিনালের এক শ্রমিক মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে নাহিদের রক্ত পরীক্ষা করায়। পরদিন পরদিন রিপোর্ট সংগ্রহের পর দেখা যায় শিশুটি ডেঙ্গু রোগে আক্রান্ত। কিন্তু সে সময় শিশুটিকে হাসপাতালে নেয়া হলেও ভর্তি করেননি চিকিৎসকরা।

শিশুর বাবা বলেন, আমরা ওকে নিয়ে গেলাম। তিনি বসে বসে টাকা গুণছেন কিন্তু ওর টেস্ট করলেন না।

খবর পেয়ে মিরপুরের এক বাসিন্দা টার্মিনালে পড়ে থাকা শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালে ভর্তি না করার বিষয়ে জানতে চাওয়া হলে উত্তেজিত হয়ে ওঠেন কর্তব্যরত কয়েকজন ইন্টার্ন চিকিৎসক। একপর্যায়ে সাংবাদিকদের ওপরও চড়াও হন তারা।

এদিকে ডেঙ্গু আক্রান্ত পথ শিশুটিকে ভর্তি না করার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান হাসপাতালটির পরিচালক।

তিনি বলেন, আমরা ডেঙ্গু রোগী ভর্তি নিচ্ছি না, এটা ঠিক না। তবে সব ডেঙ্গু রোগীকেও আমাদের পক্ষে ভর্তি করা সম্ভব নয়। বিষয়টি নিয়ে আগামীকাল আমি ব্যবস্থা নিচ্ছি।

বুধবার দিনভর এসব ঘটনার পর পথশিশুটির সুচিকিৎসার কথা বিবেচনা করে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছেন শাহীন নামে মিরপুরের এক বাসিন্দা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.